1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
ঢাকায় কমতে পারে দিনের তাপমাত্রা, আবহাওয়া থাকবে শুষ্ক বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের ৩০০ আসনের ‘অনুসন্ধান ও বিচারিক কমিটি’ করল ইসি হাদির ওপর হামলায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক, আটক ৩ সম্ভাব্য প্রার্থীকে গুলি, আমার মাথার ওপর বাজ পড়েছে : সিইসি এমপিদের সব কাজের এখতিয়ার দিলে অনিয়ম হবেই: দুদক চেয়ারম্যান ভারতের মাটি কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কার্যক্রমে ব্যবহার হয়নি বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি হাদির হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেফতার করে ফেরত পাঠানোর আহ্বান ওসমান হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে: ডিএমপি

হাজার হাজার মানুষ বেকার, ছাড়ছেন ঢাকা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ৭:৩৮ pm

বাংলাদেশে করোনাভাইরাস মহামারী শুরুর পর হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছেন। ধারণা করা হচ্ছে, ৫০ হাজার মানুষ ঢাকা ছেড়ে গেছেন। চাকরি হারিয়ে বাধ্য হয়ে তারা ঢাকা ছেড়ে নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। অনেকের জমানো টাকা শেষ হয়ে যাওয়ায় অনন্যোপায় হয়ে গ্রামে ফিরেছেন।

আরিফ আহমেদ তার জীবনের বড় একটা অংশই ঢাকায় কাটিয়েছেন। এখন তার কোন চাকরি নেই বলে কুড়িগ্রামে বাবা-মার সাথে স্ত্রী-সন্তানকে নিয়ে থাকতে হচ্ছে। এ ঘটনায় তিনি অনেকটাই বিব্রত।

“কয়েক মাস ধরেই আমি বেকার। ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে৷ কিন্তু এখন আর কোন আশা দেখছি না। অনেকভাবে চাকরি খুজেঁছি, কিন্তু মেলেনি। আমার জমানো টাকাও প্রায় শেষ”, আরিফের বক্তব্য।

ঢাকা শহরজুড়েই চোখে পড়ছে বাসা ভাড়ার বিজ্ঞাপন। অনেকেই বেতন কমানোর শর্তে নিজেদের চাকরি বাঁচিয়ে পরিবারকে গ্রামে পাঠিয়ে দিচ্ছেন।

ফাতেমা খাতুনের স্বামীর রাজধানীতে দোকান ছিল। কিন্তু বিক্রি না হওয়ায় তা বন্ধ করে দিতে হয়েছে। ফাতেমা বলছিলেন, “ঢাকায় এসেছিলাম ভালোভাবে থাকার জন্য। কিন্তু করোনার কারণে আমাদের ব্যবসা শেষ। সংসার চালাতে পারছি না বলে এখন ঢাকা ছেড়ে যাচ্ছি।”

বাংলাদেশের কয়েকটি শীর্ষস্থানীয় এনজিও’র করা যৌথ জরিপ বলছে, করোনাভাইরাসের প্রভাবে সাড়ে ১৬ কোটি মানুষের মধ্যে প্রায় ১০ কোটি মানুষই আর্থিকভাবে হুমকিতে।

সরকার করোনার এই সংকট কাটাতে সব মিলিয়ে প্রায় ১২ বিলিয়ন ডলারের আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকভাবে চলা শুরু করলেই কেবল পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ