1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
জনতা ব্যাংকের সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে দুদকে তলব যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা ‘ঋণখেলাপী-দ্বৈত নাগরিকদের নির্বাচন করতে দিলে রাজপথে নামবো’ ২০২৬ বিশ্বকাপে ৩৩০ টিকিট কিনতে পারবে বাফুফে দক্ষিণ আফ্রিকার ৩ দেশে ভয়াবহ বন্যা, নিহত শতাধিক ছেলের সঙ্গে মজার মুহূর্তে পরীমণি, ভাইরাল ভিডিও গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল রৌমারীতে শীতের দাপটে ইরি-বোরো ধানের বীজতলায় ব্যাপক ক্ষতি, চারা সংকটের শঙ্কা অর্থপাচার রোধে পেশাদারদের ভূমিকা জরুরি: পররাষ্ট্র উপদেষ্টা

হলফনামায় প্রকাশিত হয়নি এমন সম্পদের মালিককে শাসক হিসেবে দেখতে চাই না: দুদক চেয়ারম্যান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬ ৩:০১ pm

নির্বাচনী হলফনামায় প্রদর্শিত হয়নি এমন সম্পদের মালিকদের আগামী দিনে শাসক হিসেবে দেখতে চাইছেন না দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। রোববার রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক)-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ড. মোমেন বলেন, “২০০৮ সালের নির্বাচনের সময় প্রার্থীদের হলফনামা ও বাস্তব সম্পদের মধ্যে বিস্তর ব্যবধান দেখা গেছে। যদি সেই সময় যথাযথভাবে তদন্ত করা হতো, তবে প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল।”

তিনি সাংবাদিকদের অনুরোধ করেন, মনোনয়নপত্রে প্রদত্ত সম্পদ যাচাইয়ে তাদের সহযোগিতা করতে। তিনি বলেন, “স্বল্প সময়ে আমাদের পক্ষে সব তথ্য যাচাই করা কঠিন। তাই সাংবাদিকরা যদি কোনো প্রার্থীর সম্পদের বিষয়ে সন্দিহান হন, আমাদের আগে জানান। আমরা চাইব না, হলফনামায় প্রদর্শিত হয়নি এমন সম্পদের মালিক আগামী দিনে শাসক হিসেবে আসুক।”

দুদক চেয়ারম্যান আরও বলেন, “রাষ্ট্রের ভবিষ্যৎকে সুশাসন ও ন্যায়বিচারমুখী করার জন্য দুর্নীতি দমন অপরিহার্য। আমাদের প্রত্যাশা থাকবে, আগামীতে যারা শাসক হবেন তারা ন্যায়নিষ্ঠ ও সুবিচারসম্পন্ন হোক।”



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ