1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত সাবেক এমপি ইলিয়াসের অবৈধ সম্পদ ১৬ কোটি, লেনদেন ১৮২ কোটি সংসদ নির্বাচনে প্রার্থী নয়, ধানের শীষ মুখ্য : তারেক রহমান চরফ্যাশনে এডিশনাল পিপির উপর বিএনপি, ছাত্রদল ও যুবদলের হামলা পাঁচ বছরের জন্য ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, সেদিনই হতে পারে তফসিল ঘোষণা বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষ্যে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৫ অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় জাতীয় জ্বালানি নীতি প্রণয়ন করতে হবে সমুদ্রে মাছের অতিরিক্ত আহরণ নিয়ন্ত্রণে আনতে হবে : মৎস্য উপদেষ্টা

হজ করতে সাইকেল চালিয়ে ৪ বছরে মক্কায় মরক্কোর তরুণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ ১২:২১ pm

চার বছর পায়ে হেঁটে ও সাইকেল চালিয়ে ২৮ দেশ পাড়ি দিয়ে অবশেষে পবিত্র হজ করতে মক্কায় এসে পৌঁছেছেন মরক্কোর তরুণ গোলাম ইয়াসিন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে গোলাম ইয়াসিন বলেন, ২০১৭ সালে তিনি হজের উদ্দেশ্যে সাইকেল নিয়ে বের হন। খবর আরব নিউজের।

চার বছর ধরে তিনি হেঁটে ও সাইকেল চালিয়ে অবশেষে এ বছরের শুরুতে সৌদি এসে পৌঁছান।

সৌদির সাংবাদিক আবদুর রহমান আল মুতায়েরি এ খবর শোনে আভা এলাকায় গিয়ে মরক্কোর ওই যুবকের সঙ্গে দেখা করে তাকে শুভেচ্ছা জানান।

এ সময় তিনি গোলাম ইয়াসিনকে বলেন, আপনি আমাদের অতিথি। আপনার মতো সাহসী তরুণের সঙ্গে দেখা করতে পেরে আমরা আনন্দিত।

সৌদিতে আসার সময় ইয়াসিন তার সাইকেলে করে ২৬ কেজি ওজনের একটি ব্যাগও সঙ্গে এনেছেন। এর মধ্যেই তার রান্না ও রাত কাটানোর তাঁবু ছিল।

সৌদিতে এসে আভা এলায় তাঁবু টাঙিয়ে রাতযাপন করতেন। বহু আশা করে হজ করতে এসেও করোনার কারণে তিনি এ বছর হজ করার সুযোগ পাননি।

তবে তিনি পায়ে হেঁটে প্রিয় নবী হযরত মোহাম্মদের (সা.) স্মৃতিবিজড়িত পবিত্র মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখেছেন। এতেই তার পথের ক্লান্তি দূর হয়ে গেছে বলে সাংবাদিকদের জানান ওই মরক্কোর যুবক। তিনি সৌদি আরবের মানুষের আতিথেয়তায় মুগ্ধ বলেও জানান।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ