1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

সড়কে যানবাহন বাড়ছে , খুলছে দোকানপাটও!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১ ৬:৫২ pm

করোনা পরিস্থিতি সামাল দিতে চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। ২৩ জুলাই থেকে দেশে ৫ আগস্ট পর্যন্ত মেয়াদের লকডাউনের সময়সীমা বাড়িয়ে করা হয়ে ১০ আগস্ট পর্যন্ত। তবে লকডাউনের শেষ সময়ে এসে সড়কে শিথিলভাব চলে এসেছে পরিবহন চলাচলে। একই সঙ্গে প্রায় প্রকাশ্যে খুলছে দোকানপাট। সরেজমিনে কুমিল্লার চান্দিনা উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

প্রতিটি হাট-বাজার, শপিং মলের কোথায় এক সাঁটার আবার কোথাও পুরো দোকান খুলেই ব্যবসা পরিচালনা করছেন ব্যবসায়ীরা। বেলা ৩টা পর্যন্ত মুদি ও কাঁচাবাজার চলার কথা থাকলেও তা চলছে স্বাভাবিক নিয়মে রাত অবধি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা, মাধাইয়া, নিমসার ও ময়নামতি সেনা নিবাস এলাকা ঘুরে দেখা গেছে, মহাসড়কের হরদমে চলছে যাত্রীবাহী সকল পরিবহন। মাঝে মধ্যে চলছে যাত্রীবাহী বাসও। কয়েকটি স্থানে পুলিশের চেকপোস্ট থাকলেও তা উপেক্ষা করেই চলছে ওইসব যানবাহন।

চান্দিনা বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, প্রথম এক সপ্তাহ দিনে কয়েকবার মোবাইল কোট এসেছিল। এখন দিনে ২/১ বার আসে। তখন বন্ধ রাখি। চলে গেলে আবার খুলি।

খোঁজ নিয়ে জানা যায়, ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সাত দিনে চান্দিনা উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭৪টি মামলায় ৪৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করে। ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাত্র ২০টি মামলায় ১২ হাজার ৪১৫ টাকা জরিমানা করা হয়। দ্বিতীয় ধাপে লকডাউন বর্ধিত করার প্রথমদিন শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের টহল থাকলেও কোন মামলা বা জরিমানা করাও হয়নি এখনো।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার বলেন, আমরা একের পর এক জরিমানা করে যাচ্ছি। ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আমাদের অভিযান অব্যাহত আছে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জিয়াউল হক চৌধুরী বলেন, মহাসড়কের যান চলাচল বৃদ্ধি পেয়েছে। মানুষ রোগী, বিদেশগামী, টিকা গ্রহণসহ বিভিন্ন অযুহাতে বের হচ্ছেন। দ্রুতগামী গাড়িগুলো চেক পোস্টের সিগনালও মানতে রাজি না। তারপরও আমরা যেটুকু পারছি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

ময়নামতি ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, আমাদের থানার সামনে চেক পোস্ট আছে। বাস, মাইক্রোবাস আটক করে মামলা দিচ্ছি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ