1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত সাবেক এমপি ইলিয়াসের অবৈধ সম্পদ ১৬ কোটি, লেনদেন ১৮২ কোটি সংসদ নির্বাচনে প্রার্থী নয়, ধানের শীষ মুখ্য : তারেক রহমান চরফ্যাশনে এডিশনাল পিপির উপর বিএনপি, ছাত্রদল ও যুবদলের হামলা পাঁচ বছরের জন্য ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, সেদিনই হতে পারে তফসিল ঘোষণা বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষ্যে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৫ অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় জাতীয় জ্বালানি নীতি প্রণয়ন করতে হবে সমুদ্রে মাছের অতিরিক্ত আহরণ নিয়ন্ত্রণে আনতে হবে : মৎস্য উপদেষ্টা

স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু মারা গেছেন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০ ৭:৫৮ am

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু আর নেই। মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। প্রচণ্ড শ্বাসকষ্ট থাকায় তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।

এরপর রাত দেড়টার দিকে শফিউল বারী বাবুকে আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এখানেই তার মৃত্যু হয়।

হাসপাতালে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীসহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। এর আগে হাসপাতালে দেখতে গিয়েছিলেন হাবিবুর নবী খান সোহেল ও ইশরাক হোসেন।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়াও স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এনএ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ