1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
ভিডিও বার্তায় এমপি মোহাম্মদ একরামুল করিম চৌধুরী

স্বাস্থ্য মন্ত্রণালয়টা আজগুবি ডিপার্টমেন্ট, এটার আগা নেই, মাথা নেই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০ ৫:২৮ pm

সামাজিকমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে আজগুবি ডিপার্টমেন্ট বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। দেশের স্বাস্থ্যখাত নিয়ে আক্ষেপ করে এ মন্তব্য করেন তিনি।

একরামুল করিমের ভিডিও বার্তাটি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে আওয়ামী লীগের এই নেতাকে অশ্রুসিক্ত চোখেও দেখা গেছে।

ফেসবুকের ভিডিওতে একরামুল করিম বলেন, ‘সরকার ঘোষণা করলো নোয়াখালীকে ১০টা আইসিইউ দেবে, এখন এটার কোনো আওয়াজ নাই। আসলে এ ডিপার্টমেন্টটা কে চালাচ্ছে। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্টাান্ডিং কমিটির মেম্বার, কিন্তু আমার কাছেই মনে হলো এটা আজগুবি ডিপার্টমেন্ট (বিভাগ)। এটার কোনো আগা নেই, মাথা নেই। মন্ত্রণালয় চালাতে তীক্ষ্ণ বুদ্ধি লাগে। শুধু অর্থনীতির দিকে তাকালে হবে না, পকেট ভারীর দিকে তাকালেও হবে না। কি করবো এই টাকা দিয়ে, কবরেতো নিয়ে যেতে পারবো না। আমি ডিসি সাহেবকে বললাম অক্সিজেনসহ দশ বেডের সাময়িক ব্যবস্থা করতে, টাকা যা লাগে আমি দেব।

নিজের ভিডিওতে করোনায় মৃত্যু হওয়া আওয়ামী লীগের বরেণ্য নেতাদেরও স্মরণ করেন একরামুল করিম। চোখে অশ্রু নিয়ে নোয়াখালী-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘চারিদিকে মৃত্যু। প্রথমে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, পরে ধর্ম প্রতিমন্ত্রী, এরপর সিলেটের সাবেক মেয়র চলে গেলেন। মৃত্যুর মিছিল ভারী হচ্ছে। এখন আর চোখে পানি আসে না! আল্লাহ তুমি তোমার বান্দাদের জানাবে না, কবে এই মৃত্যুর মিছিল শেষ হবে।’
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ