1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন,শাশুরিকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু রাত ২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি : সংসদে জামায়াতের এমপি ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাবেন যারা কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার ঘোষণা প্রবাসীদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী
বেশি ভালোবাসাও ভালো না

স্বামী ঝগড়া না করায় তালাক চেয়ে আদালতে স্ত্রী!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০ ১২:০৫ pm

তিনি একজন শান্তশিষ্ট, স্ত্রী-ভক্ত ভদ্রলোক। কিন্তু এমন স্বামী পছন্দ নয় স্ত্রীর। তিনি চান ঝগড়াটে স্বামী! তাই এমন ভালো মানুষ স্বামীর ঘর আর তিনি করতে চান না।

এমন অদ্ভুত ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের। ১৮ মাস হলো সম্ভলের বাসিন্দা ওই নারীর বিয়ে হয়েছে। এর মধ্যেই স্বামীর অতিরিক্ত ভালোবাসায় ‘অতিষ্ঠ’ হয়ে শরিয়া আদালতে তালাকের আবেদন জানান স্ত্রী! স্বামীর ‘অপরাধ’- তিনি খুব শান্তশিষ্ট! বড্ড ভালো মানুষ! একদম ঝগড়া করতে পারেন না!

এমন আর্জি দেখে হতবাক আদালত। স্ত্রীর আবেদন অবশ্য খারিজ হয়ে গেছে। শরিয়া আদালতের মতে, অবুঝের মতো আচরণ করছেন ওই নারী।

এর পরেও ওই নারী যে ‘বুঝদার’ হয়ে উঠেছেন, এমন নয়। এই একই আবেদন নিয়ে এর পরে তিনি হাজির হন স্থানীয় পঞ্চায়েতের কাছে। এমন আশ্চর্য আর্জি শুনে পঞ্চায়েতও থ। এই বিষয়ের নিষ্পত্তি তাদের পক্ষেও করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে পঞ্চায়েত।

সম্প্রতি আদালতে করা আর্জিতে ওই নারী জানিয়েছেন, স্বামীর এই অতিরিক্ত ভালোবাসা তার হজম হচ্ছে না। স্ত্রীর কথায়, ‘আমার স্বামী আমার উপরে কখনো চিৎকার করেন না। বিরক্ত হন না। কখনো কখনো তিনি আমার জন্য রান্না করেন। বাড়ির কাজেও আমাকে সাহায্য করেন। আমি কোনো ভুল করলেও আমার স্বামী আমাকে সব সময় ক্ষমা করে দেন। আমি তর্ক-ঝগড়া করতে চাই। কিন্তু তিনি কখনো আমার সঙ্গে ঝগড়া করেন না। আমি এমন দাম্পত্য চাই না। এমন পরিবেশে আমার দমবন্ধ হয়ে আসছে। তাই আমি স্বামীর থেকে আলাদা হতে চাই।’

আর কোনো কারণ আছে কি-না, এমন প্রশ্নের জবাবে ওই নারীর উত্তর ছিল ‘না’।

আর শান্তশিষ্ট, স্ত্রী-ভক্ত ওই ভদ্রলোক কী বলছেন? তিনি জানিয়েছেন, বৌকে তিনি সব সময় খুশি রাখতে চান। তাই এমন ব্যবহার করেন। সংসার বাঁচাতে স্ত্রীর আর্জি খারিজ করার জন্য শরিয়া আদালতের কাছে অনুরোধ করেছিলেন তিনি। আদালত ওই দম্পতিকে কথা বলে বিষয়টি মিটিয়ে নিতে বলেছে।

বিষয়টি মিটিয়ে নেয়ার সময় এ বার হয়তো স্ত্রীর সঙ্গে একটু-আধটু ঝগড়া করবেন স্বামী। এখন তিনি নিশ্চয় বুঝে গিয়েছেন, অতিরিক্ত ভালোবাসাও ভালো না।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ