1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রসহ ৮ দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোকের নির্দেশ সীমান্ত রক্ষায় শৃঙ্খলা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ স্বরাষ্ট্র উপদেষ্টার কুয়ালালামপুরে অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ১৫০ বিদেশি আটক বাংলাদেশে পৌঁছেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার মৃত্যু আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ, সন্ধ্যায় ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে লালমোহনে ইউপি সদস্যের ছাগল চুরি; জবাই করে নিয়ে গেল চোরের দল গিনেস রেকর্ডে স্থান পেল বাংলাদেশের ৫৪টি পতাকা হাতে প্যারাসুট জাম্প আগামীকাল ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি

সৌদি আরবে চাবুক মারার শাস্তি আর থাকছে না

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০ ১২:০৯ pm

সৌদি আরবে চাবুক মারার শাস্তি উঠিয়ে নেয়া হচ্ছে। দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশনায় বলা হয়েছে, চাবুক মারার বদলে কারাদণ্ড কিংবা জরিমানার বিধান করা হবে। বিবিসি, রয়টার্স ও আল-আরাবিয়াহর খবরে এমন তথ্য জানা গেছে। বলা হয়েছে, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও তার ছেলে মোহাম্মদ বিন সালমানের মানবাধিকার সংস্কারের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভিন্নমতাবলম্বীদের দমনসহ প্রখ্যাত সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে রয়েছে সৌদি কর্তৃপক্ষ। মানবাধিকারের সবচেয়ে বাজে রেকর্ড সৌদির বলে দাবি করেছেন সমালোচকেরা। দেশটিতে সর্বশেষ চাবুক মারার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয় ২০১৫ সালে। তখন ব্লগার রাফি বাদাওয়িকে প্রকাশ্যে চাবুক মারার ঘটনা ঘটেছিল।

ইসলাম অবমাননা ও সাইবার অপরাধের অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। অপরাধ প্রমাণিত হওয়ার পর তাকে এক হাজার বার চাবুক মারার সাজা ঘোষণা হয়েছিল। কিন্তু বিশ্বব্যাপী ক্ষোভ ও তার মৃতপ্রায় অবস্থা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর সেই সাজার আংশিক মওকুফ করা হয়েছিল। এসব ঘটনা সৌদি আরবের ভাবমর্যাদার জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন বিবিসির আরব বিষয়ক সম্পাদক সেবাস্তিয়ান উসার।

ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ