1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ঈদযাত্রায় গণপরিবহণ সংকট, ট্রাক-পিকআপে বাড়ি ফিরছে মানুষ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলেই ব্যবস্থা নেবে পুলিশ : আইজিপি সদরঘাটে নিরাপত্তা জোরদার, যাত্রীদের তল্লাশিতে কোস্ট গার্ড মেট্রো ট্রেন শুধু ঈদের দিন বন্ধ থাকবে যমুনা সেতু মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ, ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: শেখ রবিউল আলম ঈদ ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার, সন্দেহজনক চলাচলে সতর্ক থাকার আহ্বান ঘরমুখো মানুষের স্রোত, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন স্বস্তির আশায় গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো মানুষের জটলা, বাড়তি ভাড়ার অভিযোগ

সোমবার থেকে সব ভ্রমণ করিডোর বন্ধ করছে যুক্তরাজ্য

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১ ৯:৩৪ am

করোনার নতুন ধরনের ঝুঁকি থেকে রক্ষা পেতে সোমবার (১৮ জানুয়ারি) সকাল থেকে সব ভ্রমণ করিডোর (ভ্রমণ বাবল) বন্ধ করে দেবে যুক্তরাজ্য। শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এ কথা জানান। তিনি বলেন, এটি কমপক্ষে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

বিবিসির খবরে বলা হয়েছে, অন্য দেশ থেকে যুক্তরাজ্যে যেতে হলে কোভিড-১৯ নেগেটিভ সনদ দেখাতে হবে। সেই সঙ্গে কেউ যুক্তরাজ্যে প্রবেশ করলে তাকে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এর আগে ব্রাজিলে শনাক্ত করোনা ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কায় শুক্রবার থেকে দক্ষিণ আমেরিকা ও পর্তুগাল থেকে যুক্তরাজ্যে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সরকারি সর্বশেষ হিসাবে শুক্রবার দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয় ৫৫ হাজার ৭৬১ জন।

উল্লেখ্য, ট্র্যাভেল করিডোর (ট্রাভেল বাবল) হলো মূলত দুই বা ততোধিক দেশের মধ্যে একটি স্বতন্ত্র অংশীদারিত্ব, যা তাদের নিজ সীমানার মধ্যে করোনা মহামারি মোকাবিলায় সফল বলে ধরে নেওয়া হয়। এই দেশগুলো তখন সীমান্ত উন্মুক্ত করে দেয়। সেইসঙ্গে ভ্রমণকারীদের কোয়ারেন্টাইনে যেতে হয় না। এখন যুক্তরাজ্য এ ধরনের ভ্রমণ করিডোর বন্ধ করে দিচ্ছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ