
বিদ্যুৎ খাতের মাত্রাতিরিক্ত ভূতুরে বিল প্রত্যাহার পূর্বক নতুনভাবে সমন্বয়কৃত বিদ্যুৎ বিলের দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৮ জুলাই দুপুরে একই সময়ে শহীদ ডা: জিকরুল হক সড়ক প্রেসক্লাবের সামনে ও বঙ্গবন্ধু চত্বর পুলিশ বক্সের সামনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সৈয়দপুর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করেন।
এসব কর্মসূচিতে বক্তব্য রাখেন, ছাত্রনেতা জাহিদ হোসেন, যুবনেতা মাহমুদুল হাসান, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য তোফাজ্জল হোসেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আবিদ হোসেন ও কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আলম মাষ্টার । সভাটি পরিচালনা করেন কমরেড ওবায়়দুর রহমান।
সভায় বক্তারা সরকারের কাছে বিদ্যুৎ খাতের ভূতুরে বিল প্রত্যাহারপূর্বক নতুন বিলের দাবি জানান। সেই সাথে সৈয়দপুরে ঘন ঘন বিদ্যুতের লোড সেডিং বন্ধেরও দাবি জানান। অন্যথায় দলটি এর বিরুদ্ধে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা ।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস