1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় নানা আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ জুলাই সনদের প্রত্যেকটি শব্দ আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী আনন্দ শোভাযাত্রা,কাবাডি,নাচে,গানে সরকারি শিশু পরিবারে বর্ণাঢ্য আয়োজন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বিসিক উদ্যোক্তাদের জন্য ২০০০ কোটি টাকা ঋণের ব্যবস্থা করছি : শিল্পমন্ত্রী দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১০৫ ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পুলিশ কর্মকর্তাকে পেটানোর মামলায় ব্যবসায়ীর দুই পুত্র আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১ ২:০৪ pm

জয়নাল আবেদীন হিরো,নীলফামারী: নীলফামারী সৈয়দপুরে করোনা প্রতিরোধে কঠোর বিধিনিষেধ অমান্য করে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়ে ভ্রাম্যমান আদালতকে জরিমানার টাকা পরিশোধ না করেই এক ব্যবসায়ীর ছেলে তার গাড়ি নিয়ে সটকে পড়েন। ধাওয়া করে পুলিশ কর্মকর্তা তাঁকে আটক করলে সেই ব্যবসায়ীর পুত্র ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে ওই পুলিশ কর্মকর্তাকে মারধর করে পিটিয়ে তাঁর পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। রাতে এ ঘটনায় ব্যবসায়ীর দুই পুত্র আতিফ আলতাফ ও আতিক আলতাফের নামে সৈয়দপুর থানার এস আই রেজাউল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। দুই ভাই পুলিশ হেফাজতে ১০০ শয্যা হাসপাতালে ভর্তি আছেন।
শুক্রবার(২৩ জুলাই) রাত সাড়ে আটটার দিকে সৈয়দপুরের বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেনের বড় ছেলে আতিফ আলতাফ (২৮) সৈয়দপুর থানার পরিদর্শক আতাউর রহমান(তদন্ত)কে মারধরের ঘটনা ঘটায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সৈয়দপুরের সেনানিবাস এলাকার সিএসডি মোড়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন আতিফ আলতাফ। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাঁর গতিরোধ করেন। বিধিনিষেধ অমান্য করার অভিযোগে ঘটনাস্থলেই তাঁকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম তাঁকে ৫০০ টাকা জরিমানা করেন। এতে ক্ষিপ্ত হয়ে জরিমানা পরিশোধ না করেই গাড়ি নিয়ে চলে যান আতিফ।
পুলিশের গাড়ি নিয়ে এক কিলোমিটার পথ ধাওয়া করে আতিফকে শহরের বঙ্গবন্ধু সড়কের নেসকো অফিসের কাছে ধরে ফেলে পুলিশ। এ সময় গাড়ি থেকে নেমে কর্তব্যরত পরিদর্শক আতাউর রহমানের গায়ে হাত তোলেন আতিফ। ওই পরিদর্শককে পিটিয়ে পোশাক ছিঁড়ে দেওয়া হয়।
সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমানের সঙ্গে ঘটনাস্থলে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ সময় তাঁর পোশাক ছেঁড়া দেখতে পাওয়া যায়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, ভ্রাম্যমান আদালত অমান্য, পুলিশের গায়ে হাত তোলা ও লকডাউন ভাঙার মতো একাধিক অপরাধ সংঘটিত করেছেন আতিফ। তাঁকেসহ তার ভাইকে আটক করা হয়েছে ।
তারা পুলিশ হেফাজতে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছেন । রাতেই তাদের নামে দায়ের করা হয়েছে । এদিকে পুলিশ কর্মকর্তাকে পেটানোর ঘটনাটি সৈয়দপুর শহরে টপ অব দ্যা টাউনে পরিনত হয়েছে । সচেতনসহ সুধীমহল অভিযুক্তদের শাস্তি দাবী করেছেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ