1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুরের প্রেমিক যুগলকে ঢাকা থেকে উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ৫:৪৮ pm

নীলফামারীর সৈয়দপুরে পালিয়ে যাওয়ার ১৫ দিন পর প্রেমিক যুগল শিক্ষার্থীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ২৬ আগষ্ট তাদের উদ্ধার করে মুচলেকা নিয়ে পরিবারের কাছে তুলে দেয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় স্বনামধন্য একই শিক্ষা প্রতিষ্ঠানের এক বছরের ছোট একাদশ শ্রেণীর ছাত্র শান্ত ও দ্বাদশ শ্রেণী ছাত্রী ইভার (ছন্দনাম) সাথে দীর্ঘদিন থেকে মন নেয়া-দেয়া চলছে। বিষয়টি জানা জানি হলে মেয়ের পরিবার ছেলে বাবা- মাকে তার মেয়ের কাছ থেকে দুরে সরে যেতে বলে। এতে ছেলে মেয়েকে হাড়ানোর ভয়ে গত ১১ আগস্ট পালিয়ে যায়। পরের দিন মেয়ের বাবা শাকিল আহম্মেদ সৈয়দপুর থানায় জিডি করেন। জিডির সূত্র ধরে পুলিশ তাদের ধরতে  চেষ্টা অব্যাহত রাখে।

গোপন সংবাদে পুলিশ জানতে পারে তারা ঢাকায় অবস্থান করছে। পরে সৈয়দপুর থানা পুলিশের এস আই ইন্দ্র মোহনের নেতৃত্বে পুলিশ ঢাকায় গিয়ে গত ২৫ আগস্ট তাদের উদ্ধার করে পরের দিন থানায় নিয়ে আসে। মেয়ের অভিভাবক থানায় কোন মামলা না করায় উভয়কে নিজ নিজ পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। শান্ত নিচু কলোনী এলাকার স্বপণ মিয়ার ছেলে।

অভিযোগ রয়েছে মেয়ের অভিভাবক ছেলের পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ঘটনা ধামা চাপা দিয়েছে।
এব্যাপারে সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি প্রেম ঘটিত ঘটনা ছিল। মেয়ের অভিভাবকের কোন অভিযোগ না থাকায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ