
নীলফামারীর সৈয়দপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দুলু (৩০) নামে এক যুবক। বুধবার ৭ অক্টোবর ভোর সাড়ে ৫ টায় এ আত্মহত্যার ঘটনা ঘটে বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, কামালপুকুর ইউনিয়নের নিজবাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের আবু বককরের ছেলে দুলু দীর্ঘদিন ধরে পেটের ব্যাথায় ভুগছিলেন। ঘটনার দিন পরিবারের অজান্তে বাড়ির বাহিরের একটি টিনের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করার এক পর্যায়ে ওই ঘরে ঢুকলে তাঁর ঝুলান্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ নামিয়ে সুরাতাহল রিপোর্ট তৈরী করে লাশ দাফনের অনুমতি দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান।
ভিন্নবার্তা/এসআর