1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সেপ্টেম্বরে ভারতে কোভিড রোগীর সংখ্যা ৩৫ লাখ ছাড়াতে পারে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০ ৬:১০ pm

ভারতে যে হারে করোনার সংক্রমণ বাড়ছে, তাতে সেপ্টেম্বরের ১ তারিখের মধ্যেই ভারতে কোভিড-১৯ রোগীর সংখ্যা ৩৫ লাখ, মৃতের সংখ্যা ১ লাখ ৪০ হাজারে দাঁড়াবে বলে এক সমীক্ষায় উঠে এসেছে।

বেঙ্গালুরুর ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (আইআইএসসি)’ সম্প্রতি ওই সমীক্ষা চালায়।এই মুহূর্তে ভারতের সংক্রমণের হারের ওপর ভিত্তি করে আইআইএসসি আরও পূর্বাভাস দিয়েছে, ওই সময়সীমার মধ্যেই দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হবে ১০ লাখ হবে বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে।

তবে সমীক্ষা বলছে, পরিস্থিতি যদি এখনকার চেয়ে একটু ভাল হয়, তা হলে ১ সেপ্টেম্বরের মধ্যে ভারতে করোনায় সংক্রমিতের সংখ্যা বেড়ে হবে ২০ লাখ। সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪ লাখ ৭৫ হাজারে।আর মৃতের সংখ্যা বেড়ে হবে ৮৮ হাজার।

সেপ্টেম্বরে কোন রাজ্যে করোনা সংক্রমণ কোথায় পৌঁছতে পারে তারও একটা পরিসংখ্যান দেয়ার চেষ্টা চালানো হয়েছে আইআইএসসি-র সমীক্ষায়।

এ দিকে, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৯ লাখ ছাড়িয়ে গিয়েছে। সেই সঙ্গে বৃহস্পতিবার লাফ দিয়ে বেড়েছে এক দিনে নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যাও। বিগত কয়েক দিনে ২৮-২৯ হাজারের গণ্ডিতে বাড়ছিল দৈনিক সংক্রমণ। বৃহস্পতিবার তা ৩২ হাজার ছাড়িয়ে গেল।

পশ্চিমবঙ্গেও হু হু করে কোভিডে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন দেড় হাজারেরও বেশি (১,৫৮৯)।

এই নিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্ত হলেন ৩৪ হাজার ৪২৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০ জনের। রাজ্যে এ পর্যন্ত রাজ্যে মোট মৃত্যু হল এক হাজার জনের।

পরিসংখ্যান অনুসারে, ভারতে গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৯৫ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।একদিনের নিরিখে যা এখনও পর্যন্ত সর্বাধিক। এক দিনে এত সংখ্যক মানুষ এর আগে আক্রান্ত হননি। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৯ লাখ ৬৮ হাজার ৮৭৬ জন।সংক্রমণের হারও বেশ ঊর্ধ্বমুখী।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ