1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাস্ক পরা বাধ্যতামূলক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০ ৭:৪৮ pm

মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধে সুপ্রিম কোর্টে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসা সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারে নির্দেশনা জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, মহামারী কোভিড-১৯ এর বিস্তার রোধে সুপ্রিম কোর্টে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আগত আইনজীবী, আইনজীবী সহকারী ও আগত সেবাগ্রহীতাসহ সংশ্লিষ্ট সবাই বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করবেন।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোভিড-১৯ নমুনা সংগ্রহে স্থাপিত বুথে আগত সেবাগ্রহীতারা আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করবেন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ক্যান্টিন-১ ও ২ এবং দোকান/বেকারিতে কর্মরতদের আবশ্যিকভাবে মাস্ক পরতে হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ