1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
স্বায়ত্তশাসন লাভ করেছে সুপ্রিম কোর্ট, গঠন হচ্ছে বাণিজ্যিক আদালত : প্রধান বিচারপতি জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার ৫ম সাব-অর্ডিনেট বন্ডের উদ্বোধন ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ভর্তি ৪৮৬ চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে ‘বাগবিতণ্ডা’র ঘটনায় চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর

সুপেয় পানি পাচ্ছে ৯৮ শতাংশ মানুষ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২০ ৬:৫৩ pm

দেশে ৯৮ শতাংশের বেশি মানুষ সুপেয় পানির আওতায় এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। তিনি বলেন, বৈশ্বিক করোনা মহামারীর মধ্যে ঢাকা ওয়াসাসহ অন্যান্য পানি সরবরাহকারী প্রতিষ্ঠান সারা দেশে ২৪ ঘন্টা পানি সরবরাহ করছে।

সোমবার এশিয়ান ডেভলমেন্ট ব্যাংক-এডিবিদর হেড কোর্য়াটার ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে আয়োজিত এক অনলাইন কর্মশালায় মন্ত্রণালয়ের নিজ কক্ষে থেকে অংশ নিয়ে স্বাগত বক্তব্যে তিনি একথা জানান।

বৈশ্বিক মহামারি করোনা সংকটে ঢাকা ওয়াসা নির্বিঘেœ পানি সরবরাহ করার সফলতার অভিজ্ঞতা শেয়ারের লক্ষে এই কর্মশালার আয়োজন করে এডিবি। কর্মশালায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের ১৬০ জন (এডিবির পানি বিশেষজ্ঞসহ) প্রতিনিধি অংশ নেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশে করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর থেকেই সবাইকে ঘন ঘন হাত ধোঁয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এতে করে বাসা বাড়ি, শিল্প কলকারখানাসহ বিভিন্ন জায়গায় পানির ব্যবহার কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

তিনি জানান, পানির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় প্রয়োজনীয় পানি সরবরাহ করা ঢাকা ওয়াসাসহ পানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছে একটি বড় চ্যালেঞ্জ হওয়া সত্বেও যথেষ্ঠ দক্ষতার সাথে মোকাবেলা করছে। এছাড়া করোনা ভাইরাসের বিস্তাররোধে ঢাকা শহরের পাশাপাশি দেশের বিভাগীয় এবং জেলা শহরের বিভিন্ন রাস্তায় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

মোঃ তাজুল ইসলাম বলেন, বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ভাইরাসের বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে মোঃ তাজুল ইসলাম বলেন স্বাস্থ্য, অর্থনীতি, কৃষি এবং সামাজিক দিক বিবেচনাসহ সাধারণ খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে শেখ হাসিনা বিভিন্ন প্রণোদনা ঘোষণা করেছেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ