1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ও রথমেলায় হাজারো ভক্তের আগমন দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৮৭

সুনামগঞ্জে জলমহাল নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১ ১:১৩ pm

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিলের মালিকানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে জইনুদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নে তেরহাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জইনুদ্দিন উপজেলার তেরহাল গ্রামের তেরহাল আদর্শ মৎস্যজীবী সমিতির সদস্য।

জানা যায়, দীর্ঘদিন ধরে শিমুলবাঁক ইউনিয়নের ধামাইল বিলের মালিকানা নিয়ে স্থানীয় দুটি মৎস্যজীবী সমিতির মধ্যে বিরোধ চলে আসছিল।

বৃহস্পতিবার ভোরে রাতে বিলের কর্তৃত্ব নিয়ে তেরহাল মৎস্যজীবী সমিতির আব্দুস সালামের গ্রুপ ও আদর্শ মৎস্যজীবী সমিতির শহীদ-মোশাহিদ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।

প্রায় ঘণ্টাখানেক সময় ধরে এই সংঘর্ষে দুপক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়। গুরুতর আহত জইনুদ্দিনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই ঘটনায় দুপক্ষের কয়েকজনকে আটক করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন গণমাধ্যমকে বলেন, শিমুলবাঁক ইউনিয়নে জলমহাল নিয়ে দুপক্ষের সংঘর্ষে জইনুদ্দিন নামে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনায় দুপক্ষের কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ