1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

সীমান্ত এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ১১:৩২ pm

সীমান্ত এলাকায় করোনার সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে আলোচনাকালে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক ( পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এবং অতিরিক্ত পরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. শাহনীলা ফেরদৌসীসহ অধিদফতরের অন্যান্য লাইন ডিরেক্টর উপস্থিত ছিলেন।

কোভিড সংক্রমণের হার অথবা সংক্রমণ পরিস্থিতি কী জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, সংক্রমণ পরিস্থিতি গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি থেকে বলা যায়, গত কয়েক দিন ধরে সংক্রমণের হার ২০ শতাংশ, ২২ শতাংশ, তারপর আবার কমে ২০ শতাংশ হলো। এমন ধারাবাহিকতায় কয়েকদিন ওঠানামা করেছে। বুধবার ( ২৬ আগস্ট) ১৯ দশমিক ৭২ শতাংশ। এই হার দেখে দেখে বুঝে নিতে হবে সংক্রমণের হার কেমন যাচ্ছে। কিন্তু মৃত্যু কমছে না, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৪ জন, এটা অনেক বেশি।

তবে দেশে সংক্রমণের হার কমছে, এ বক্তব্য কতটা ঠিক রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের সাবেক পরিচালক ও স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার কাছে জানতে চাইলে তিনি বলেন, যদিও হাসপাতালে রিপোর্টেড কেসের ওপর ভিত্তি করে বললে তার লিমিটেশন্স (সীমাবদ্ধতা) থাকবে। কিন্তু সারা বাংলাদেশের চিত্র দেখলে, যাদের লক্ষণ-উপসর্গ রয়েছে কিংবা নাই সেটা বিশ্লেষণ করলে কোথাও কোথাও সংক্রমণ বেশ কমছে। তবে কিছু কিছু জায়গায় সংক্রমণ বেড়েছেও ।

ঈদের পরে সংক্রমণ অনেক বেশি বেড়ে গেছে, বিশেষ করে বর্ডার এরিয়া, যেমন মানুষ যেখানে ভেতরে ঢুকছে-বের হচ্ছে, যেমন চুয়াডাঙ্গা, দিনাজপুর- এসব এলাকাতে সংক্রমণ বেড়েছে। রাজবাড়ীতে হার বেশি। এসব জায়গাতে আক্রান্তের হার বেশি, তবে কোনও কোনও জায়গাতে বেশ কমেছে। কমিউনিটি লেভেলের তথ্য অনুযায়ীও তুলনামূলক সংক্রমণ কমের দিকে, তবে এটাকে ওভারঅল বাংলাদেশ বলছি না।

কিন্তু এটা সবসময় বলতে ভয় পাই’ জানিয়ে অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, তাহলে মানুষ স্বাস্থ্যবিধি ভুলে যাবে, ‘রিলাক্টেন্ড’ হয়ে যাবে। তাই এ তথ্যটা খুব সাবধানতার সঙ্গে দেওয়া প্রয়োজন। কিন্তু যদি সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার এগুলো যদি এনসিউর করতে না পারি তাহলে সংক্রমণ বাড়তে সময় লাগবে না। অনেক দেশে সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ হচ্ছে, সেদিক থেকে আমাদের প্রস্তুতির জায়গা, প্রতিরোধের জায়গাগুলোতে সবসময় খেয়াল রাখতে হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ