1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

সি আর দত্তকে দেশে এনে শেষ শ্রদ্ধা জানাবে নাগরিক কমিটি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০ ৪:৩৮ pm

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সি আর দত্তের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে।

সাবেক সেনা বাহিনী প্রধান, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহকে আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক বুদ্ধিজীবী শাহরিয়ার কবীরকে সদস্য সচিব করে ১০০১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সি আর দত্তের মরদেহ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে দেশে আনা হবে। দেশে এনে তাঁকে সর্বোচ্চ সামরিক সম্মাননা ও যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্যানুষ্ঠানের যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

আজ শনিবার (২৯ আগস্ট) সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী তার বড় মেয়ে মহুয়া দত্ত, ছেলে চিরঞ্জীব দত্ত ও ছোট মেয়ে কবিতা দাশগুপ্ত কাতার এয়ারলাইন্সযোগে এবং কানাডা প্রবাসী মেঝ মেয়ে চয়নিকা দত্ত ও তার স্বামী রণি প্রান্টিস এমিরেটস এয়ারলাইন্সযোগে আগামী ৩১ আগস্ট (সোমবার) যথাক্রমে রাত ২টা বাংলাদেশ সকাল ৯টায় ঢাকায় এসে পৌঁছাবেন।

এতে আরো বলা হয়, মরদেহ পরিবারের সঙ্গে আনার চেষ্টা চলছে। তবে, তা সম্ভব না হলে এমিরেটস এয়ারলাইন্সের পরদিন ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ৬টায় ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বয়েন্টনবিচের বেথেসডা সাউথ হাসপাতালের হসপিস কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় গত সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মারা যান সি আর দত্ত।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ