1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

সিরাজদিখানের নিমতলাতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০ ১১:৫৪ am

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেস সড়কের নিমতলা নামক স্থানে প্রাইভেটকারের চাপায় অনিক শেখ (২৩) নামে এক পথচারী মারা গেছেন।

গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক শেখ উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়ই হাজী গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় ঘাতক চালক এবং প্রাইভেটকারটি আটক করেছে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।

অনিক শেখের চাচাতো ভাই মো: লোকমান হোসেন জানান, রাত ৯টার দিকে মাওয়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার অনিককে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অনিক নিমতলা সিঙ্গার কোম্পানিতে চাকরি করত। অফিস শেষ করে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি মো: আ: বাসেদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, চালক এবং প্রাইভেটকারটি থানায় আটক আছে, মামলার প্রস্তুতি চলছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ