1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুই দিনের ঝড়ে লণ্ডভণ্ড রৌমারীর ভুট্টা ক্ষেত, দুশ্চিন্তায় কৃষক হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায় : তথ্যমন্ত্রী সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে: ডেপুটি স্পিকার রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ আসছে কণ্ঠশিল্পী চিশতি বিপ্লবের কন্ঠে জীবনমুখী গান ‘ল্যাংটা বিবেক’ ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত সংসদেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের প্রভাবে শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল, আজও ২৪টি

রাজশাহীতে আইসোলেশনে তরুণের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ১২:৩০ pm

রাজশাহীতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মনির গাজী (১৯) নামে এক তরুণ মারা গেছেন। শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর সংক্রমণ ব্যাধি (আইডি) হাসপাতালে তার মৃত্যু হয়। মনির গাজী নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের আলম গাজীর ছেলে।

মনিরের বাবা আলম গাজী জানান, তার ছেলে কয়েকদিন আগে হামে আক্রান্ত হয়েছিলেন। এরপর তাকে গ্রামের চিকিৎসক এন্টিবায়োটিক ইনজেকশন দেন। তারপর মনির আরও অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেন। শুক্রবার সন্ধ্যায় তাকে রাজশাহীতে নেয়া হয়।

রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গিলে সেখানকার চিকিৎসক তাকে করোনা সন্দেহে আইসোলেশন কেন্দ্র আইডি হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মনিরের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, মনির গাজী হামে আক্রান্ত হয়েছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে চিকিৎসার খুব বেশি সময় পাওয়া যায়নি বলে বিষয়টি তারা নিশ্চিত নন। মনির করোনায় আক্রান্ত ছিলেন এমনটিও তারা মনে করছেন না। তবে করোনার পরীক্ষার জন্য তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ