
ঠিক এক বছর আগে এসেছিল সালমার গান-ভিডিও ‘রঙ্গিলা বাড়ই’। ইউটিউবে দেখা হয় দেড় কোটিরও বেশিবার। তারই ধারাবাহিকতায় এলো সিক্যুয়েল ‘রঙ্গিলা বাড়ই ২’।
দুটি গানেই সালমার সহশিল্পী হিসেবে আছেন হাসান পারভেজ সোহাগ। নতুনটির কথা ও সুর করেছেন দেলোয়ার শাহনেওয়াজ। সংগীত করেছেন জেএস জিসান।
সালমা জানান, প্রথম গানটি বেশ জনপ্রিয় হয়। এরপর সবাই মিলে সিক্যুয়েল করার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী এক বছর পর এলো দ্বিতীয় গানটি।
এ দিকে সোহাগ বলেন, “গানে আমরা যারা কাজ করেছি প্রায় প্রত্যেকেরই বাড়ি গ্রামে। সে হিসেবে লোকজ সংগীতের প্রতি আমাদের একটা মায়া আছে। আর সালমা আপু তো শুরু থেকেই মাটির গান করে আসছেন; উনাকে আমাদের পরিকল্পনা জানাতেই তিনি রাজি হয়ে যান। প্রথমটির সাফল্যই আমাদের দ্বিতীয় গানটি করার প্রেরণা জুগিয়েছে।”
‘রঙ্গিলা বড়াই ২’-এর ভিডিও নির্মাণ করেছেন রাফি মুহাম্মাদ। মডেল হয়েছেন শাকিলা পারভীন ও আশিক চৌধুরী।
ভিন্নবার্তা ডটকম/এন