1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ও রথমেলায় হাজারো ভক্তের আগমন দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৮৭

সাভারে চাকরি দেয়ার নামে প্রতারণা, আটক ৪

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১ ৪:২৮ pm

চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে সাভারের আনন্দপুর এলাকার একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই নারীসহ ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪ এর সদস্যরা।

আজ সোমবার র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযানের সময় ২০ ভুক্তভোগী চাকরিপ্রার্থীকেও উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন : শাহারা বানু , মশিউর রাহমান, রবিউল ইসলাম রবি ও সাবিনা ইয়াসমিন। তাদের কাছ থেকে ৩৭টি ভর্তি ফরম, ৭টি টাকা জমার রশিদ বই, ৬টি নিয়োগ বিজ্ঞপ্তি, ১০টি অঙ্গীকারনামা ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র্যাব-৪ এর সহকারী পরিচালক জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোর রাতে সাভারের আনন্দপুর এলাকায় ‘প্রজন্ম ফোর্স (প্রা.) লিমিটেডের’ অফিসে অভিযান চালিয়ে চক্রটির ৪ সদস্যকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চক্রের সদস্যরা র্যাবকে জানিয়েছে, তারা চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকার চাকরিপ্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। তারা রাজধানীসহ ঢাকা জেলার একাধিক জায়গায় অফিস ভাড়া নিয়েছে। এসব অফিসে চাকরি প্রত্যাশীদের নানা প্রলোভন দেখিয়ে আকৃষ্ট করে নিয়ে আসত। পরে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ভুয়া নিয়োগপত্র ধরিয়ে দিত। পরে চাকরি প্রত্যাশীরা এই জালিয়াতি বুঝতে পেরে টাকা ফেরত চাইলে চক্রটির সদস্যরা টাকা ফেরত না দিয়ে উল্টো নানা হুমকি দিত। অভিযোগ পেয়ে তাদের আটক করা হয়।

জিয়াউর রহমান আরও বলেন, আটক ব্যক্তিরা আমাদের কাছে তাদের অপরাধ স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ