1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ৩ নদীর পানি বিপদসীমার ওপরে হেনস্তাকারীদের সর্বোচ্চ শাস্তি চান নাঈম হাসান রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস ১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : সম্প্রচার মন্ত্রী প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুতের কর্মীরা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৪ বছর পর উন্মুক্ত হলো তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত সরকার : মির্জা ফখরুল

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬ ১০:৫২ am

মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ২টা ৪৭ মিনিটে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন মিজানুর রহমানের মেয়ে তাসনিম সিনহা। এক ফেসবুক পোস্টে বাবার জন্য দোয়া চেয়েছেন তিনি।

মিজানুর রহমান সিনহা কেন্দ্রীয় বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ছিলেন। মুন্সীগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ সালে সপ্তম ও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপি থেকে তাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে চূড়ান্ত মনোনয়নে পরিবর্তন আসে।

স্থানীয়রা জানান, রাজনীতির বাইরেও স্থানীয় সামাজিক উন্নয়ন ও দানশীলতায় অবদান রেখেছেন মিজানুর রহমান সিনহা। তার মৃত্যুতে নির্বাচনী এলাকা ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ