1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ঈদযাত্রায় গণপরিবহণ সংকট, ট্রাক-পিকআপে বাড়ি ফিরছে মানুষ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলেই ব্যবস্থা নেবে পুলিশ : আইজিপি সদরঘাটে নিরাপত্তা জোরদার, যাত্রীদের তল্লাশিতে কোস্ট গার্ড মেট্রো ট্রেন শুধু ঈদের দিন বন্ধ থাকবে যমুনা সেতু মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ, ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: শেখ রবিউল আলম ঈদ ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার, সন্দেহজনক চলাচলে সতর্ক থাকার আহ্বান ঘরমুখো মানুষের স্রোত, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন স্বস্তির আশায় গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো মানুষের জটলা, বাড়তি ভাড়ার অভিযোগ

সাবেক এমপি প্রার্থী ইয়াবাসহ গ্রেপ্তার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২০ ৯:২৪ pm

লালমনিরহাট-১ আসনের (পাটগ্রাম-হাতীবান্ধা) সাবেক এমপি প্রার্থী আলী আজমকে ১২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পাটগ্রাম থানা পুলিশ। এ সময় জুম্মন বাবু নামে এক যুবকও গ্রেপ্তার হন।

গতকাল রোববার সন্ধ্যায় পাটগ্রাম পৌরসভার জুম্মাপাড়া এলাকায় আলী আজমের নিজ বাসায় অভিযান চালিয়ে ইয়াবাসহ পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জুম্মন বাবু উপজেলার রসুলগঞ্জ এলাকার বাসিন্দা।

জানা গেছে, ২০০১ সালে জাতীয় পার্টির (জেপি) সাইকেল প্রতীকে লালমনিরহাট-১ আসনে এমপি প্রার্থী ছিলেন আলী আজম। তিনি বর্তমানে পাটগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য।

পাটগ্রাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, আলী আজম দীর্ঘদিন থেকে সীমান্ত পথে ভারতীয় গরু, ইয়াবা, ফেন্সিডিল, মদ ও কাপড় চোরাচালান করে আসছিলেন। এসব মাদক তিনি স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি, বুড়িমারী স্থলবন্দর ব্যবহারকারী সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন। পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোববার সন্ধ্যায় আলী আজমের নিজ বাসায় অভিযান চালিয়ে ইয়াবাসহ পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত বলেন, ‘মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই। স্থানীয় কতিপয় রাজনৈতিক নেতার ছত্র ছায়ায় আলী আজমের বিরুদ্ধে মাদক ব্যবসা করার সুনির্দিষ্ট অভিযোগ নিশ্চিত হওয়ার পরেই তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।’



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ