1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ও রথমেলায় হাজারো ভক্তের আগমন দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৮৭

সাগরে গ্যাসের খনি পেয়েছে তুরস্ক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০ ২:৫৮ pm

কৃষ্ণসাগরের উপকূলে প্রাকৃতিক গ্যাসের বিশাল খনির সন্ধান পেয়েছেন তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইপে এরদোগান শুক্রবার এ ঘোষণা দিয়েছেন।

প্রাকৃতিক গ্যাসের খনির সন্ধান পাওয়ার পর তুরস্কের জ্বালানি আমদানির ক্ষেত্রে বিদেশ-নির্ভরতা অনেকটাই কমবে বলে ধারণা করা হচ্ছে।

গত সপ্তাহে এরদোগান ভালো খবর জানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এমন ভালো খবর আসছে যার ফলে তুরস্কের জন্য নতুন অধ্যায় সৃষ্টি হবে।

তুর্কি প্রেসিডেন্ট জানান, কৃষ্ণসাগর উপকূলবর্তী এলাকায় যে গ্যাসের খনির সন্ধান পাওয়া গেছে তাতে ৩২০ বিলিয়ন ঘনমিটার গ্যাসের মজুদ রয়েছে। তুরস্কের তেল-গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ফাতিহ’র মাধ্যমে এ খনির সন্ধান পাওয়া গেছে বলে তিনি জানান।ইস্তাম্বুল বন্দরে নোঙর করা তুরস্কের একটি তেল-গ্যাস অনুসন্ধাকারী জাহাজ

এরদোগান বলেন, “ভূমধ্যসাগর এবং কৃষ্ণসাগরের গভীরে আমরা নয়টি এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান চালিয়েছি এবং এ কাজে ফাতিহ ও ইয়াভুজ জাহাজ ব্যবহার করা হয়েছে। জ্বালানি রপ্তানিকারক দেশে পরিণত না হওয়া পর্যন্ত তুরস্কের এই অনুসন্ধানকাজ থামাবো না।”

এরদোগান আশা প্রকাশ করেন ২০২৩ সালের মধ্যে কৃষ্ণসাগরের খনির গ্যাস জনসাধারণ ব্যবহার করতে পারবে।

তুর্কি প্রেসিডেন্ট যে পরিমাণ গ্যাস পাওয়ার কথা ঘোষণা করেছেন তা যদি উত্তোলনযোগ্য হয়ে ওঠে তাহলে তুরস্ক যে বিপুল পরিমাণ জ্বালানি আমদানি করে থাকে তা থেকে অনেকটাই মুক্তি পাবে আঙ্কারা। গত বছর তুরস্ক চার হাজার একশ কোটি ডলারের জ্বালানি আমদানি করেছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ