1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বাংলাদেশের রফতানি সামর্থ্য বাড়াতে চীনের আগ্রহ আছে: তথ্যমন্ত্রী ফিটনেসবিহীন যান ও দূষণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ইলিশের বাজারে মধ্যবিত্তের দীর্ঘশ্বাস প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ অতিরিক্ত অ্যান্টিবায়োটিকে ঝুঁকিতে পোলট্রি খাত স্থানীয় সরকার নির্বাচনেও সশস্ত্র বাহিনী চায় ইসি উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধ বাংলাদেশের কাশিমপুর মহিলা কারাগারের ৩ তত্ত্বাবধায়ক ও ৪ কারারক্ষী বরখাস্ত

সাংবাদিক নেতা আবু জাফর সূর্য সস্ত্রীক করোনায় আক্রান্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০ ১১:৪২ pm

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তার স্ত্রীও করোনায় আক্রান্ত।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে স্থাপিত সাংবাদিকদের জন্য করোনা পরীক্ষার বুথে নমুনা দেয়ার পর আজ (বৃহস্পতিবার) জানতে পারেন তারা করোনায় আক্রান্ত।

রাতে আবু জাফর সূর্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া সবার কাছে তিনি দোয়া চেয়েছেন।

জানা যায়, করোনাভাইরাস আক্রান্ত গণমাধ্যমকর্মীর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। বুধবার (২৭ মে) পর্যন্ত ৭০টি গণমাধ্যমের ২০১ জন কর্মীর করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে দুজনের। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন। আর ৪২ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত ২৮ এপ্রিল দৈনিক সময়ের আলোর সিটি এডিটর ও চিফ রিপোর্টার এবং জ্যেষ্ঠ সাংবাদিক হুমায়ুন কবির খোকনের মৃত্যু হয়। এরপর মারা যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ। তার বয়স হয়েছিল ৭০ বছর।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন সাংবাদিক হলেন- দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান, দৈনিক সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু এবং দৈনিক বাংলাদেশের খবরের ফটোগ্রাফার এম মিজানুর রহমান খান।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ