1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
জনতা ব্যাংকের সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে দুদকে তলব যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা ‘ঋণখেলাপী-দ্বৈত নাগরিকদের নির্বাচন করতে দিলে রাজপথে নামবো’ ২০২৬ বিশ্বকাপে ৩৩০ টিকিট কিনতে পারবে বাফুফে দক্ষিণ আফ্রিকার ৩ দেশে ভয়াবহ বন্যা, নিহত শতাধিক ছেলের সঙ্গে মজার মুহূর্তে পরীমণি, ভাইরাল ভিডিও গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল রৌমারীতে শীতের দাপটে ইরি-বোরো ধানের বীজতলায় ব্যাপক ক্ষতি, চারা সংকটের শঙ্কা অর্থপাচার রোধে পেশাদারদের ভূমিকা জরুরি: পররাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিক খোকনের স্ত্রী ও ছেলে করোনায় আক্রান্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২০ ১১:২৬ am

আইসোলেশনে থাকা সাংবাদিক হুমায়ুন কবির খোকনের স্ত্রী ও ছেলের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। শুক্রবার এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন সাংবাদিক হুমায়ুন কবিরের স্ত্রী নিজেই।

তিনি বলেন, খোকন মারা যাওয়ার দিনই আমার ও ছেলের নমুনা সংগ্রহ করা হয়। ১ মে রাতে রিজেন্ট হাসপাতাল থেকে জানানো হয়, আমাদের দু’জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এতদিন বাসায় ছিলাম। এখন হাসপাতালে যাচ্ছি।

এর আগে রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তারিক শিবলী জানিয়েছিলেন, পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর হুমায়ুন কবির খোকনের স্ত্রী ও ছেলেমেয়েকে হোম আইসোলেশনে পাঠানো হয়। আমাদের ডাক্তাররা সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

গত ২৮ এপ্রিল সকালে বাসায় বসে কাজ করার সময় হুমায়ুন কবিরের শ্বাসকষ্ট ও মাথাব্যথা দেখা দেয় । এর পর শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির অ্যাম্বুলেন্সে করে রাত ৯টার দিকে তাকে রিজেন্ট হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে ভর্তির সময়ই তার অবস্থা আশঙ্কাজনক ছিল। ডাক্তাররা চেষ্টা করলেও ঘণ্টাখানেকের মধ্যে তার মৃত্যু হয়।

হুমায়ুন কবির খোকন ছিলেন দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরের রাজাচাপিতলা গ্রামে। সেখানেই বাবার কবরের পাশে তারা দাফন সম্পন্ন হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ