1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
মগবাজারে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার ‘সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো’ : স্বরাষ্ট্রমন্ত্রী টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার স্বাস্থ্যের ভারপ্রাপ্ত ডিজি হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ছাত্রদল নেতা নেতৃত্বে চলছে তেতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে হবে:নেত্রকোনা পুলিশ সুপার চরফ্যাশনে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন ঢাকা থেকে ১১ দিনে ৩৬৭ ফ্লাইট বাতিল: বেবিচক

সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান: কায়সার কামাল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:২০ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ (দুগার্পুর- কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশে ২০১৪ সাল থেকে তিনটি জাতীয় সংসদ নির্বাচন মানুষের অংশগ্রহণ ব্যতিরেকে হয়েছে। রাতের আধারে ভোট গ্রহণ হয়ে গেছে। মানুষ ভোট দিতে পারে নাই। গত ২০১৪ সাল থেকে তিনটি জাতীয় সংসদ নির্বাচন রাতের আধারে ভোট ছাড়াই হয়েছে। দেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি। মানুষের কোন জবাবদিহিতা ছিল না।

বহু কাঙ্কিত ভোট হয়েছে ১২ ফেব্রুয়ারী। দেশের মানুষ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। বিএনপির প্রতি মানুষের অনেক আশা। নির্বাচিত সরকার দেশের মানুষকে সেবা দিতে বাধ্য। জনগণের সরকার জনগণের সেবায় কাজ করবে এটাই মানুষের প্রত্যাশা। আমরা মানুষের সেবায় কাজ করতে চাই। আর সেই সেবা শুধু আমাদের পক্ষে সম্ভব না। এ জন্য প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীদের সহযোগিতা প্রয়োজন। আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে এগিয়ে যেতে হবে। জুলাই ও মুক্তিযুদ্ধের চেতায় আগামীর বাংলাদেশ গড়তে হবে। এ জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শনিবার দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ (দুগার্পুর- কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। তিনি আরও বলেন, আপনারা সরকারি কর্মকর্তা আজ নেত্রকোনায় কর্মরত আছেন, আগামীদিনে হয়ত অন্য কোন জেলায় যাবেন। তাই সততা ও নিস্টার সাথে জনগণের সেবাই কাজ করার চেষ্টা করুন। কারণ এ দেশের মানুষ আমাদের কাছে অনেক কিছু আশা করে। তাদের সেই আশা আমাদেরকেই পূরণ করতে হবে। নেত্রকোনা জেলা যোগাযোগ, চিকিৎসা, শিক্ষাসহ নানা ক্ষেত্রে দেশের অন্যান্য স্থানের চেয়ে অনেক পিচিয়ে আছে। এ জেলার উন্নয়নে আমাদেরকে সম্বিলিতভাবে কাজ করতে হবে।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, অতীতে কে কি করেছেন আমি তা দেখবো না, এখন থেকে দুনীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করুন। নিবার্চনী জনসভায় আমি জনগনের কাছে ওয়াদা করেছি, আমি কোন দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেবো না। আমি সকলের কাছে অনুরোধ জানাই, আসুন সকলে মিলে জনবান্ধব প্রশাসন গড়ে তুলি। মানুষ যেন তাদের ন্যায্য সেবা থেকে বঞ্চিত না হয়। সরকারি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বিএনপিকে অনেক আশা করে মানুষ ভোট দিয়েছে। তাই তাদের সে আশা যেন মিথ্যে না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে।
নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যজিস্ট্রেট মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় অ্যদের মাঝে বক্তব্য রাখেন- নেত্রকোনা- ২ (নেত্রকোনা সদর- বারহাট্টা) আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়রুল হক, নেত্রকোনা-৩ (আটপাড়া- কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিরালী, নেত্রকোনা- ৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাছুম মোস্তফা, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম প্রমূখ।
সভায় প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. সাইফুল ইসলাম, নেত্রকোনার ১০ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি দলীয় নেতাকর্মী ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ