1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ৩ নদীর পানি বিপদসীমার ওপরে হেনস্তাকারীদের সর্বোচ্চ শাস্তি চান নাঈম হাসান রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস ১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : সম্প্রচার মন্ত্রী প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুতের কর্মীরা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৪ বছর পর উন্মুক্ত হলো তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত সরকার : মির্জা ফখরুল

সরকারি কর্মচারীরা শাসক নন, সেবক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০ ৭:০৪ pm

মনে রাখতে হবে সরকারি কর্মচারীরা শাসক নন, তারা সেবক। বঙ্গবন্ধুর এই অনুশাসন বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণকে তার কাঙ্খিত সেবা প্রদান করতে হবে। ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের এ কথা বলেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।

বুধবার ডিএনসিসি আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল এবং বঙ্গবন্ধুর কর্ম ও জীবনীভিত্তিক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র আরো বলেন, জনগণকে কাঙ্খিত সেবা প্রদান করাই প্রজাতন্ত্রের কর্মচারীদের মূল লক্ষ্য” বঙ্গবন্ধু এ কথা বিভিন্ন সময়ে স্মরণ করিয়ে দিতেন। বঙ্গবন্ধু তাঁর এই চিন্তাধারার প্রতিফলন ঘটান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২১(২) অনুচ্ছেদে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। এছাড়া ৪ নভেম্বর ১৯৭২-এ গণপরিষদে দেওয়া এক ভাষণে তিনি বলেন, সরকারি কর্মচারীদের মনোভাব পরিবর্তন করতে হবে যে, তারা শাসক নন, সেবক। ঐ দিন তিনি আরো বলেন, সরকারি কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে। তাঁরা জনগণের খাদেম, সেবক, ভাই। তাঁরা জনগণের বাপ, জনগণের ছেলে, জনগণের সন্তান। তাঁদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে।

আতিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, বঙ্গবন্ধু-কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন ও আদর্শকে বাস্তবায়িত করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর মতো তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মনে প্রাণে বিশ্বাস করেন যে, জনগণের সেবা করার মাধ্যমে জাতির পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করে বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তর করা সম্ভব, বর্তমানে এটাই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে মেয়র বলেন, ১১ আগস্ট ২০১৬ তারিখে সচিবালয়ে প্রজাতন্ত্রের কর্মচারিদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমরা জনগণের সেবক, জনগণের সেবা করব। জনগণের ঘাম ঝরা অর্থ দিয়েই তো আমাদের বেতন-ভাতা সবকিছু – এ কথাটা যেন এক মুহূর্তের জন্যও ভুলে না যাই। মানুষের সেবার মতো শান্তি দুনিয়ায় আর কিছুতে নেই”।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল হাই সহ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ