1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি চুক্তি স্বাক্ষর বাংলাদেশের, শুল্কহার কমে ১৯ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা রোমাঞ্চ ও নেতৃত্ব বিকাশে আমরা স্কাউট গ্রুপ, ঢাকা’র ২য় অ্যাডভেঞ্চার ক্যাম্প–২০২৬ গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান সন্ত্রাসীদের ছাড়াই বিএনপি সামনে এগিয়ে যাবে : নয়ন বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক দগ্ধ মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা: ইসি সচিব সচিবদের সঙ্গে বৈঠকে নির্বাচনের স্বচ্ছতা ও সংস্কারের বার্তা প্রধান উপদেষ্টার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা
শামসুজ্জামান দুদু

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে নাগরিক প্রত্যাশা পূরণ হবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ২:৪৬ pm

ভিন্নবার্তা প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচনের রোডম্যাপ যত তাড়াতাড়ি ঘোষণা করবেন, নাগরিক প্রত্যাশা ততো দ্রুত পূরণ হবে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে জিয়া প্রজন্ম দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘এখন গুরুত্বপূর্ণ হলো, একটি ভালো নির্বাচন। দেশের জনগণ অপেক্ষায় আছে। নির্বাচন কোন দিন হবে। তাই এ সরকারের উচিত, যত দ্রুত সম্ভব নির্বাচনের দিন-তারিখ ঠিক করা।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কী কী করবেন, তা দ্রুত সম্পন্ন করেন। একটি নির্বাচনের দিন-তারিখ ঠিক করেন, রোডম্যাপ করেন। ভালো নির্বাচন কী করে করতে হয়, তা এ দেশের জনগণ ভালো করেই জানে। পুলিশ ঠিক করতে হবে, প্রশাসন ঠিক করতে হবে। এসব তাল-বাহানা দেশের জনগণ দেখতে চায় না।

সরকারের উদ্দেশে কৃষকদলের সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা আপনাদের পরশপাথর মনে করি। আপনারা নিজেদের পরশপাথর মনে করেন কিনা? যদি মনে করেন তাহলে নির্বাচনের তারিখ, রোডম্যাপ ঘোষণা করেন। একটি নির্বাচনের রোডম্যাপ যত তাড়াতাড়ি ঘোষণা করবেন, নাগরিক প্রত্যাশা ততো তাড়াতাড়ি পূরণ হবে। এই কাজটা করতে পারলে জাতি আপনাদের স্মরণে রাখবে। ইতিহাসে আপনাদের নাম স্বর্ণ আকারে লেখা থাকবে।’

সেনাপ্রধানের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যে ৬০০ জনকে আশ্রয় দিয়েছিলেন, তারা কারা? তারা কোথায় গেলো? তাদের তালিকা প্রকাশ করুন।’

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন– বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
ভিন্নবার্তা ডটকম/আরজে/ এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

মাসিক আর্কাইভ