1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন,শাশুরিকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু রাত ২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি : সংসদে জামায়াতের এমপি ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাবেন যারা কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার ঘোষণা প্রবাসীদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

সময়ের ব্যবধানে তাপস-খোকনের মতপার্থক্য নিরসন হবে: তাজুল ইসলাম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১ ৫:১১ pm

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকনের মধ্যে মতপার্থক্য সময়ের ব্যবধানে নিরসন হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তাজুল ইসলাম বলেন, সাঈদ খোকন পাঁচ বছর মেয়রের দায়িত্ব পালন করেছেন। আর এখন আমাদের ব্যারিস্টার ফজলে নূর তাপস নতুন করে দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব পালনকালীন বা বর্তমানে দায়িত্ব পালন করতে গিয়ে উনাদের মধ্যে কিছুটা মতপার্থক্য থাকতেই পারে। আমার মনে হয়, সেটা সময়ের ব্যবধানে নিরসন হবে।

তিনি আরও বলেন, যে সমস্ত মামলা-মোকদ্দমার কথা বলা হচ্ছে, আজকে আমি যেটুকু জানলাম, মামলা হোক এটা তাপস চাননি এবং তিনি মামলাগুলো প্রত্যাহারের কথা বলেছেন। আমার মনে হয় না এটা খুব বড় একটা কনসার্ন ইস্যু।

দু’জন একই দলের সাবেক এবং বর্তমান মেয়র হওয়ার কারণে, দলের সুনাম ক্ষুণ্ন হচ্ছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, দল বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। দু’জন ব্যক্তির মধ্যে ভুল বোঝাবুঝি অথবা মতপার্থক্য হবেই, এটা তো খুব অস্বাভাবিক কিছু না। একে খুব বড় করে দেখার মতো কিছু নয়।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ