
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ভোলা-৪ (চরফ্যান-মনপুরা) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন আমাদের দুর্ভাগ্য যে এমন এক বিরোধী হিসেবে দল পেলাম যাদের মুক্তিযুদ্ধের কোনো অবদান নেই। তিনি বলেন, চাঁদাবাজ যেই হোক, তাকে বিএনপিতে ঠাঁই দেওয়া হবে না। দখলদারদেরও এই দলে জায়গা হবে না। দুর্বৃত্ত, মাদক ব্যবসায়ী, চোর-ডাকাত ও সন্ত্রাসীদের ছাড়াই বিএনপি সামনে এগিয়ে যাবে। সোমবার চরফ্যাশন সরকারি টিবি স্কুল মাঠে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
বিএনপি জনগণের দল উল্লেখ করে নয়ন বলেন, জনগণের কষ্টার্জিত অর্থ লুট করে যারা নিজেদের স্বার্থ হাসিল করে, তাদের বিরুদ্ধে আমি আপসহীন থাকব। তিনি আরও বলেন, অনেকে মনে করেন ভোটের আগে প্রতিশ্রুতি আর ভোটের পর প্রার্থীদের আর দেখা যায় না। আমি স্পষ্ট করে বলতে চাই ভোটের পরও আমি আপনাদের পাশে থাকব।
নির্বাচিত হলে রাস্তাঘাট উন্নয়ন, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন, কবরস্থান সংস্কার এবং নিরাপদ পানির জন্য টিউবওয়েল স্থাপনসহ মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি। তিনি আরও বলেন, রাজনীতিকে ব্যবহার করে যারা সাধারণ মানুষের ওপর জুলুম-নির্যাতন চালায় এবং চাঁদাবাজি করে, তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। এসময় জনগণের কষ্টার্জিত অর্থ লুটপাটকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকারও করেন তিনি। নয়ন আরো বলেন, অনেকে ভোটের আগে কথা দেয়, পরে আর খোঁজ রাখে না। আমি ভোটের আগে যেমন থাকব, নির্বাচনের পরও আপনাদের পাশেই থাকব। এছাড়াও আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি চরফ্যাশনকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক জনপদে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন। চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কয়ছর আহমেদ কমল এর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিলকিস জাহান শিরিন। আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হায়দার আহমেদ লেলিন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালিতয়া, চরফ্যাশন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন টিপু প্রমূখ, চরফ্যাশন পৌরসভা সাবেক মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ, সাবেক স্বেচ্ছাসেবক সভাপতি, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর সাহাদাত হোসেন সায়েদ, যুবদলের উপজেলা আহবায়ক শহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা সাবেক যুবদল সভাপতি আশরাফুল ইসলাম দিপু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল, ছাত্রদলের উপজেলা আহবায়ক আরিফুর রহমান আরিফ প্রমূখ।