1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
টানা এক সপ্তাহ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ঢাকায় কমতে পারে দিনের তাপমাত্রা, আবহাওয়া থাকবে শুষ্ক বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের ৩০০ আসনের ‘অনুসন্ধান ও বিচারিক কমিটি’ করল ইসি হাদির ওপর হামলায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক, আটক ৩ সম্ভাব্য প্রার্থীকে গুলি, আমার মাথার ওপর বাজ পড়েছে : সিইসি এমপিদের সব কাজের এখতিয়ার দিলে অনিয়ম হবেই: দুদক চেয়ারম্যান ভারতের মাটি কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কার্যক্রমে ব্যবহার হয়নি বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি হাদির হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেফতার করে ফেরত পাঠানোর আহ্বান

সন্তানসহ ভারতীয় নারীকে বন্দি করলো নেপাল, চালালো গুলি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০ ৪:৪৫ pm

নেপালের পুলিশ সন্তানসহ এক ভারতীয় নারীকে পণবন্দি করায় প্রবল উত্তেজনা ছড়াল ভারত-নেপাল বিহার সীমান্তে। শুধু তাই নয়, এসময় নেপালের পুলিশ গুলি চালায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের পূর্ব চম্পারণ জেলার গোধাশান থানার অন্তর্গত খারসালওয়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার খারসালওয়া এলাকার বাসিন্দা ওই নারী সন্তানকে সঙ্গে নিয়ে ভারত-নেপাল সীমান্তের কাছাকাছি জায়গায় ঘাস কাটছিলেন। আচমকা সেখানে হাজির হয় নেপাল পুলিশের কিছু কর্মী। ওই নারীকে ঘাস কাটতে বারণ করে।

নারীটি তাদের কথার প্রতিবাদ জানিয়ে বলেন, তিনি ভারতীয় ভূখণ্ডের মধ্যেই রয়েছেন। এই কথা শুনেই ওই পুলিশকর্মীরা তাকে বেধড়ক মারধর করে। তারপর সন্তান-সহ তাকে নেপালের সীমান্তের মধ্যে থাকা পুলিশ পোস্ট তুলে নিয়ে যায়।

এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিহারের খারসালওয়া এলাকার মানুষ সীমান্তের কাছে গিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। শুরু হয় তুমুল গন্ডগোল। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে দেখে নেপালের পুলিশকর্মীরা গুলিও চালায় বলে অভিযোগ। খবর পেয়ে পূর্ব চম্পারণের পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে ও সন্তান-সহ নারীকে উদ্ধার করে।

এ প্রসঙ্গে পূর্ব চম্পারণের পুলিশ সুপার নবীনচন্দ্র ঝা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও তার সন্তানকে উদ্ধার করা হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় প্রচণ্ড উত্তেজনা রয়েছে। কেন ওই নারীকে পণবন্দি করা হয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। সূত্র: সংবাদ প্রতিদিন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ