1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ঈদযাত্রায় গণপরিবহণ সংকট, ট্রাক-পিকআপে বাড়ি ফিরছে মানুষ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলেই ব্যবস্থা নেবে পুলিশ : আইজিপি সদরঘাটে নিরাপত্তা জোরদার, যাত্রীদের তল্লাশিতে কোস্ট গার্ড মেট্রো ট্রেন শুধু ঈদের দিন বন্ধ থাকবে যমুনা সেতু মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ, ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: শেখ রবিউল আলম ঈদ ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার, সন্দেহজনক চলাচলে সতর্ক থাকার আহ্বান ঘরমুখো মানুষের স্রোত, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন স্বস্তির আশায় গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো মানুষের জটলা, বাড়তি ভাড়ার অভিযোগ

সকাল থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌ চলাচল বন্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০ ১২:০৯ pm

বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাট সূত্র জানিয়েছে, সকাল থেকেই বৈরী আবহাওয়া বিরাজ করছে। আকাশ মেঘাচ্ছন্ন ও বাতাস থাকায় পদ্মা নদী উত্তাল হয়ে উঠেছে। সকাল সাড়ে ১০টার দিকে ঝড়োবাতাস ও বৃষ্টি বেড়ে গেলে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করা হয়।

এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। তবে হঠাৎ করে লঞ্চ ও স্পিডবোট বন্ধ হওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন তারা। অনেকে ফেরিতে করে পার হচ্ছেন।

এ নৌরুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকলেও ফেরি চলাচল করছে। সকাল থেকে সাতটি ফেরি চলছে।

কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে সকাল সাড়ে ১০টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ