1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
স্বায়ত্তশাসন লাভ করেছে সুপ্রিম কোর্ট, গঠন হচ্ছে বাণিজ্যিক আদালত : প্রধান বিচারপতি জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার ৫ম সাব-অর্ডিনেট বন্ডের উদ্বোধন ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ভর্তি ৪৮৬ চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে ‘বাগবিতণ্ডা’র ঘটনায় চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর

সংসদ সদস্য ইসরাফিল আলম লাইফ সাপোর্টে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০ ১১:০০ pm

নওগাঁ-৬ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলম রাজধানীর স্কায়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

তার ভাগ্নে মনোয়ার হোসেন ডন নিশ্চিত করে বলেন, তার অবস্থার অবনতি হওয়ায় গতকাল থেকে লাইফ সাপোর্টে আছেন।

মনোয়ার হোসেন ডন বলেন, ওনার প্রথম করোনা পজিটিভ আসে ৬ জুলাই। তখন শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে রাজধানীর স্কায়ার হাসপাতলে ভর্তি করা হয়। এরপর একটু ভালো হলে আবার ঢাকার বাসায় চলে আসেন। এরপর দ্বিতীয় বার ১৫ জুলাই এর দিকে করোনা নেগেটিভ রিপোর্ট আসে। তবে পুনরায় শরীর খারাপ করলে এবং শ্বাস-প্রশ্বাস সমস্যা হওয়ায় গত ১৭ জুলাই আবারও স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। স্কায়ারে ভর্তি করার তারপর থেকে ওনার পরিস্থিতি খারাপের দিকে যায়।

ওনার ফুসফুসে ইনফেকশনটা আস্তে আস্তে বেড়ে যায় যে কারণে তখন অক্সিজেনটা বেশি লাগে। এক পর্যায়ে ১০ লিটারের উপরে অক্সিজেন লাগে। গতকাল শুক্রবার (২৪ জুলাই) রাত ১২টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ডাক্তারদের রেফারেন্স দিয়ে তিনি বলেন, গতকাল লাইফ সাপোর্ট থেকে শতভাগ অক্সিজেন নিতেই পারতেন না। এই কয়েক ঘণ্টাতে উনি ৩০ শতাংশ অক্সিজেন নিতে পারছেন।

ইসরাফিল আলমের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনির সমস্যার পাশাপাশি করোনাতেও আক্রান্ত ছিলেন। যদিও মাঝখানে করোনা নেগেটিভ আসে।

ইসরাফিল আলম ১৯৮৭ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত ঢাকা মহানগর শ্রমিক লীগের দপ্তর সম্পাদক, ১৯৯২ সালে থেকে কেন্দ্রীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও ১৯৯৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ঢাকা মহানগর শ্রমিক লীগের এবং অটো রিকশা চালক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ