1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সংসদ ভবনে দায়িত্বরত ৫৩ আনসার সদস্য করোনায় আক্রান্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২০ ১০:১৯ pm

করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদ ভবনে দায়িত্বরত ৫৩ জন আনসার সদস্য। এ ছাড়া সংসদ সদস্যদের আবাসিক এলাকা ন্যাম ভবনে দায়িত্বরত ৫ জন আনসার সদস্য আক্রান্ত হয়েছেন।

আজ মঙ্গলবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যোগাযোগ ও গণসংযোগ শাখার উপপরিচালক মেহেনাজ তাবাসসুম রেবিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তিনি জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৬১ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন মারাও গেছেন।

মেহেনাজ তাবাসসুম রেবিন আরও জানান, আক্রান্তদের মধ্যে রয়েছেন একজন উপ-মহাপরিচালক, ৬৪ জন ব্যাটালিয়ন আনসার, ৯৪ জন অঙ্গীভূত আনসার, একজন নারী আনসার ও একজন নার্সিং সহকারী। আক্রান্তদের মধ্যে শুধুমাত্র ঢাকা শহরের ৬৬ জন রয়েছেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, আক্রান্তদের মধ্যে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন একজন। প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন ৪৩৪ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, সাজেদা মেডিকেল, ও রাজারবাগ পুলিশ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে বাহিনীর ১৫০ জন সদস্য করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ জন।

এ ছাড়া করোনাভাইরাসে এ পর্যন্ত বাহিনীর একজন সদস্য মারা গেছেন। তার আব্দুল মজিদ। তিনি গুলশান বিভাগের ভাটারা থানায় কর্মরত ছিলেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ