1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
ঢাকায় কমতে পারে দিনের তাপমাত্রা, আবহাওয়া থাকবে শুষ্ক বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের ৩০০ আসনের ‘অনুসন্ধান ও বিচারিক কমিটি’ করল ইসি হাদির ওপর হামলায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক, আটক ৩ সম্ভাব্য প্রার্থীকে গুলি, আমার মাথার ওপর বাজ পড়েছে : সিইসি এমপিদের সব কাজের এখতিয়ার দিলে অনিয়ম হবেই: দুদক চেয়ারম্যান ভারতের মাটি কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কার্যক্রমে ব্যবহার হয়নি বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি হাদির হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেফতার করে ফেরত পাঠানোর আহ্বান ওসমান হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে: ডিএমপি

সংসদের ৯১ কর্মকর্তা করোনায় আক্রান্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২০ ৭:৪৬ pm

সংসদ সচিবালয়ে মঙ্গলবার পর্যন্ত ৯১ কর্মকর্তা-কর্মচারীর শরীরে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

বাজেট অধিবেশন কেন্দ্র করে সংসদে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের গত ২ জুন থেকে নমুনা পরীক্ষা শুরু হয়েছিল। ৮ জুন ওই পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল।

কিন্তু সংক্রমণ বাড়তে থাকায় পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার পর্যন্ত ৯৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।

সংসদের মেডিকেল সেন্টারের চিকিৎসক সেখ মো. ইউনুস আলী গণমাধ্যমকে বলেন, আক্রান্ত যাদের পাওয়া যাচ্ছে, তাদের বেশিরভাগেরই কোনো উপসর্গ নেই। শনাক্ত হওয়ার পর তারা বাসায় আইসোলেশনে যাচ্ছেন।

তিনি বলেন, আমরা তাদের পরামর্শ দিচ্ছি। রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে দেশে করোনার প্রকোপ শুরুর ১০১তম দিনে চার হাজারের বেশি নতুন রোগী শনাক্তের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এখন পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ।

ভাইরাসটিতে দেশে গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এক হাজার ৩০৫ জনের মৃত্যু হলো।

বুধবার বিকালে কোভিড-১৯ রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য দেয়া হয়েছে।

এতে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত একদিনে দেশে করোনায় চার হাজার আটজন আক্রান্ত হয়েছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৫২৭টি নমুনা। আর এ পর্যন্ত পরীক্ষা হয়েছে পাঁচ লাখ ৫১ হাজার ২৪৪টি।

‘তাদের মধ্যে ৯৮ হাজার ৪৮৯ জনের করোনা পজিটিভ এসেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৮৭ শতাংশ। সুস্থ হয়েছেন এক হাজার ৯২৫ জন। মোট সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৮৯ জন।’

এই অধ্যাপক বলেন, দেশে শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৩৮ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৩ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ১৫ জন।

বয়স বিশ্লেষণ করে তিনি বলেন, শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছর বয়সী চারজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী চারজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৯ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ১২ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৯ জন এবং ৮১ থেকে ৯০ বছর বয়সী ২ জন।

বিভাগভিত্তিক ঢাকায় ২১ জন, চট্টগ্রামে ১২, রাজশাহীতে চারজন, খুলনায় দুজন, সিলেটে একজন, ময়মনসিংহ দুজন ও রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

নাসিমা সুলতানা বলেন, হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৭ জন, বাড়িতে ১৫ জন আর মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ