1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শ্যামপুর-কদমতলীতে এমপি বাবলার কম্বল বিতরণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১ ৫:১৫ pm

নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর-কদমতলীতে নিজের ব্যাক্তিগত পক্ষ থেকে কম্বল বিতরণ করেছেন ঢাকা-৪ আসনের এমপি ও জাতীয় পার্টির কো:চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা । শনিবার ও রোববার শ্যামপুর-কদমতলীর সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণের জন্য শ্যামপুরের নিজের রাজনৈতিক কার্যালয় থেকে বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও বিএনপি দলীয় কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের পাশাপাশি বিভিন্ন অঙ্গওসহযোগী সংগঠনের অর্ধশত নেতার কাছে দুই হাজার তিনশত পিচ কম্বল হন্তান্তর করেন এমপি বাবলা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর, হাজী মাসুদ, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিল, মীর হোসেন মীরু, ঢাকা জেলা পরিষদের সদস্য ও যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কাজী ইব্রাহীম খলিল মারুফ , সংরক্ষিত আসনের কাউন্সিলর, খালেদা আলম, সাহেদা বেগম, নাজমা খোকন, সাথী আক্তার, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, কদমতলী থানা আওয়ামী লীগের সহ সভাপতি তাজুল ইসলাম তাজু, শ্যামপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক র‌্যারিস্টার শামিউর রহমান অভি, ৪৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক মাঈনুউদ্দিন চিশতি, কদমতলী থানা জাতীয় পার্টির সভাপতি শামসুজ্জামাল কাজল, ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদ শরীফ আলমগীরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এই সময় সংক্ষিপ্ত বক্তব্যে আবু হোসেন বাবলা বলেন, গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত শীত বস্ত্র বিভিন্ন জেলা উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরন করা হয়েছে। এছাড়া ব্যাক্তিগত পর্যায়ের জনপ্রতিনিধিদের পাশাপাশি অনেক সামর্থ্যবান মানুষ ও রাজনৈতিক সংগঠন, বিভিন্ন স্ব্চ্ছোসেবী সামাজিক সংগঠনও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে। সরকারের পাশপাশি সকল জনপ্রতিনিধি ও সমাজের বিত্তশালী ব্যাক্তিদের উচিত গরীব মানুষে মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ