1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

শ্বশুর বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ২:৩৬ am

নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের মঙ্গলবাড়ি এলাকায় শ্বশুরবাড়ি থেকে দুলন খান (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দুলন খানের লাশ উদ্ধার করা হয়।

তিনি পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামের মো: ছিদ্দিক খানের ছেলে।

পুলিশ জানায়, দুলন খান দীর্ঘ দিন ধরে উপজেলা সদরে তার শ্বশুর মৃত নূরুল ইসলামের বাড়িতে বসবাস করতেন।

বৃহস্পতিবার রাতে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দুলন খানের ছোট ভাই রানা খান বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাকে হত্যা করা হয়েছে। আমরা এই বিষয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ