1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শিশু ধর্ষণের অ‌ভিযোগে মাহেন্দ্র চালক আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ ১:১৮ pm

খুলনায় একই বা‌ড়ির দুই শিশু‌কে ধর্ষণের অভিযোগে হিরু মিয়া (৫০) নামে এক মাহেন্দ্র চালককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে মামলা দায়েরর পর হিরু মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

শিশু দু’টিকে খুলনা মে‌ডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)‌ ভ‌র্তি করা হয়েছে। এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাতে তাকে আটক করে পুলিশ।
ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা যায়, মহানগরীর মুজগুন্নী শেখপাড়া এলাকায় চতুর্থ শ্রেণির ছাত্রী (১১) ও একই বা‌ড়ির ১০ বছর বয়সী আরেক শিশুকে খাবারের লোভ দে‌খিয়ে বেশ কিছু‌দিন ধরে ধর্ষণ করে আসছে মাহেন্দ্র চালক হিরু মিয়া। এক শিশু তার বাবা-মাকে বিগত দিনের ধর্ষণের কথা বলে দেয়। পরে সোমবার রাত ১০ টায় হিরুকে মেয়ে দু‌টির বাবা-মা ধরে রেখে খালিশপুর থানা পুলিশকে অবগত করলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। মেয়ে দু‌টিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, মঙ্গলবার দুপুরে এক শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আটক হিরু মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

মাসিক আর্কাইভ