1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘শিগগিরই প্রবাসী সরকার গঠন করবে আওয়ামী লীগ’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ ৬:৪০ pm

এবার ভারতে বসে প্রবাসী সরকার গঠনের উদ্যোগ নিয়েছেন ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি বেসরকারি টিভি চ্যানেলের কাছে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শেখ পরিবারের সদস্য শেখ রুবেল। তিনিও পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।

শেখ রুবেল জানান, শেখ হাসিনাকে প্রধান করে শিগগিরই ভারতের মাটিতে প্রবাসী সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

তিনি বলেন, ‘রবিবার ভারতে আমাদের একটি ভার্চুয়াল মিটিং হয়েছে। সেখানেই সিদ্ধান্ত হয় প্রবাসী সরকার গঠনের, যার প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

প্রবাসী সরকার ইস্যুতে ভারত সরকারের অনুমতির বিষয়টি এড়িয়ে যান শেখ পরিবারের এই সদস্য। তিনি বলেন, ‘দেখেন, তাদের সহযোগিতা ছাড়া আমাদের কোনো কিছুই করা সম্ভব না।

তবে দুই দেশের সুসম্পর্ক যেন বজায় থাকে সে জন্যে আমরা কৌশলে এগিয়ে যাচ্ছি।’
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনার সরকারের। পরে একটি সামরিক উড়োজাহাজে পালিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনা।

এদিকে পালানোর দুই মাস পর শেখ হাসিনা পর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আসে প্রবাসী সরকার গঠনের পাঁয়তারা করছে আওয়ামী লীগ।

ওই দিন মিছিলে যোগ দিয়ে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘খুনি হাসিনা ভারতের ত্রিপুরায় বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এ কারণে আমরা কুমিল্লাবাসী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই বিক্ষোভ মিছিল বের করেছি।’
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ