1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শিক্ষার্থীরা চাইলে ফি দেয়ার সময়সীমা বাড়বে : জবি ভিসি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারী, ২০২১ ৪:৫৬ pm

শিক্ষার্থীরা চাইলে তাদের আগের সেমিস্টার ফি ও বিলম্ব ফি পরিশোধের সময়সীমা বাড়ানো হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

তিনি বলেন, অনেকেই ইতোমধ্যে বিলম্ব ফি পরিশোধ করেছে। এখনো যদি কেউ পরিশোধ না করে থাকে, তাহলে তাদের জন্য ব্যবস্থা করে দেয়া হবে।

করোনার কারণে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত সকল প্রকার বিলম্ব ফি মওকুফ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৭ অক্টোবর এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী বিলম্ব ফি মওকুফের সময়সীমা শেষ হয় ৩১ ডিসেম্বর।

এক সেমিস্টার থেকে অন্য সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে পরবর্তী সেমিস্টারের ভর্তি ফি জমা দিতে হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে ফি জমা দিতে না পারলে সময় অতিক্রান্তের পর দিন থেকে পরবর্তী ত্রিশ (৩০) দিন ১০০ টাকা হারে প্রতিদিন জরিমানা হিসেবে যুক্ত হয় এবং এই ত্রিশ দিনের পর প্রতিদিন ১০০০ টাকা হারে জরিমানা যুক্ত হতে থাকে।

জরিমানার পরিমান বেশি হয়ে গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা বিভাগীয় চেয়ারম্যানদের বিগত সময়ে মওকুফ করে দেয়ার সুযোগ ছিল। কিন্তু বর্তমানে রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং শিওর ক্যাশের মাধ্যমে ফি জমা নেয়া শুরু হওয়ায় শিক্ষার্থীদের জন্য সেই সুযোগটি থাকছে না।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ