1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বর্ষ বিদায় অনুষ্ঠান পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী পঞ্চমবার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী: সিংগাইর থানার এসআই মো. আব্দুল জলিল সম্মানিত পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না: আইনমন্ত্রী এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে : প্রতিমন্ত্রী দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর কাল টাঙ্গাইলসহ সারাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন : কৃষিমন্ত্রী
করোনা প্রভাব

শাহজালালের আয় কমেছে ২৬৭ কোটি ৬৫ লাখ টাকা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ৩:০৬ pm

করোনা ভাইরাসের প্রভাবে আয় কমেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের।

যাত্রীবাহী ফ্লাইট বন্ধ ও ফ্লাইট সংখ্যা আগের চেয়ে কমে যাওয়ায় এ আয় কমেছে।

আয় কমায় প্রভাব পড়েছে নিয়ন্ত্রণকারী সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ওপর।
সংশ্লিষ্টরা বলছেন, করোনার কারণে পরবর্তী ছয় মাসেও (জুলাই-ডিসেম্বর) আয় তেমন একটা বাড়বে না। করোনার প্রভাব পড়বে মূলত পুরো বছরের আয়ে। তাই আয় বাড়াতে বেবিচক বিমানবন্দর ব্যবহারে যাত্রীদের ওপর উন্নয়ন ও নিরাপত্তা ফি আরোপ করেছে। ফলে কিছুটা হলেও আয় বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা।

তথ্য মতে, বিমানবন্দরের ভেতরের টার্মিনাল ব্যবহারের ফি, ব্যাগেজ বেল্টের ফি, কার পার্কিং, বিমানবন্দরের ভেতরের দোকান ও রেস্টুরেন্টের ভাড়া, বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের বোর্ডসহ আরও কয়েকটি খাত থেকে আয় আসে।

পৃথিবীর সব দেশের আন্তর্জাতিক বিমানবন্দরই এসব খাত থেকে মোটা অংকের অর্থ আয় করে। দেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও এসব খাত থেকে আয় করে।

শাহজালাল বিমানবন্দরের তথ্য মতে, ২০১৯ সালের প্রথম ছয় মাসে বিমানবন্দর থেকে আয় হয়েছিল ৭৩২ কোটি ৭৫ লাখ টাকা। ২০২০ সালের একই সময়ে আয় কমে দাঁড়িয়েছে ৪৬৫ কোটি ১০ লাখ টাকায়। ফলে গতবছরের চেয়ে চলতি বছরের প্রথম ছয় মাসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আয় কমেছে ২৬৭ কোটি ৬৫ লাখ টাকা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান জানান, করোনার ধাক্কা সব সেক্টরেই লেগেছে। বিমানবন্দরও তার বাইরে নয়। করোনা ভাইরাসের প্রভাবে দীর্ঘদিন বিমানবন্দরে প্যাসেঞ্জার ফ্লাইট বন্ধ ও ফ্লাইট ওঠা-নামা আগের চেয়ে কমে যাওয়ায় আয় কমে গেছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ