
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কায়েমপুর ইউনিয়ন শাখার আয়োজিত শীতবস্ত্র বিতরণ করা হয়। কায়েমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৩০০ শতাধিক গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি, উপজেলা জামায়াত নেতৃবৃন্দ, ইউনিয়ন জামায়াত ও শিবির নেতৃবৃন্দ।
এ সময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, জামায়াত জনগনের কল্যানের জন্য সারাদেশব্যপী সামাজিক উন্নয়নমুলুক কাজ করে যাচ্ছে, আমরা সবসময় জনগনের পাশে আছি এবং থাকবো। আমাদের জনগনের কাছে থেকে কেউ দূরে রাখতে পারবেনা।
ভিন্নবার্তা/এমএসআই