1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
মার্কিন নির্বাচনে ভুয়া ভোট

শাস্তির মুখে ভারতীয়সহ ১২ জন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ৫:৪০ pm

মার্কিন আদালতে ফেডারেল প্রসিকিউটররা ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে ১২ বিদেশি নাগরিককে অভিযুক্ত করেছে। অভিযুক্তদের মধ্যে একজন ভারতীয় নাগরিক এবং একজন ভারতীয় বংশদ্ভূত মালয়েশিয়ান নাগরিক রয়েছেন। দোষী সাব্যস্ত হলে এক বছরের কারাদণ্ড এবং এক লাখ ডলার জরিমানার মুখে পড়বেন তাঁরা।

জানা গেছে, ভারতীয় নাগরিক বাইজু পত্তকুলাথ থমাস (৫৮) সহ ১২ জন বিদেশী যুক্তরাষ্ট্রের নাগরিক না হওয়া সত্ত্বেও তথ্য গোপন করে ভোটার নিবন্ধন করেন। এরপর তারা ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটও দেন। নর্থ ক্যারোলিনার জেলা আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমসের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন (এইচএসআই) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী নাগরিক ছাড়া কেউ ভোটার নিবন্ধন করতে পারেন না। কিন্তু এই ব্যক্তিরা পরিচয় গোপন করে মিথ্যা তথ্য দিয়ে ভোটার হয়েছেন।

ভারতীয় বংশদ্ভূত মালয়েশিয়ানের নাম রুব কাউর আতার সিং (৫৭)। তিনিসহ সাতজন বিদেশী সেখান থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে ভুয়া ভোটার হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন। তারা দোষী সাব্যস্ত হলে ছয় বছরের কারাদণ্ড এবং সাড়ে তিন লাখ ডলার জরিমানার মুখে পড়বেন।

ভোট জালিয়াতির বিষয়ে কয়েক বছরের কেন্দ্রীয় তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ