1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
আদালত হয়রানির জায়গা নয়, ন্যায়বিচার পাওয়ার নিরাপদস্থল: প্রধানমন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন, টিকা পাবে ১ কোটি ৮০ লাখ শিশু যুক্তরাষ্ট্রে নিজের ৭ সন্তানসহ ৮ শিশুকে গুলি করে হত্যা ঢাকায় আংশিক মেঘলা আকাশ, তবে বৃষ্টির সম্ভাবনা নেই বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চলবে: জ্বালানি মন্ত্রী সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ খাতে ভয়াবহ সংকট, বকেয়া বিল ও ঋণ ছাড়িয়েছে:সংসদে জ্বালানিমন্ত্রী

লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় অবসরপ্রাপ্ত সেনাদের দখলে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২০ ১:১৬ pm

লেবাননের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তার নেতৃত্বে একদল আন্দোলনকারী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দখলের ঘোষণা দিয়েছেন। বিক্ষোভ মিছিলের পর শনিবার আন্দোলনকারীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনে ঢুকে পড়েন। খবর এএফপির। বৈরুতের প্রাণকেন্দ্রে অবস্থিত মন্ত্রণালয়টি প্রায় ২০০ মানুষ ঘেরাও করেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

দখলের এ ঘটনা দেশটির টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ভবনের সামনে দাঁড়িয়ে সাবেক সেনা কর্মকর্তা সামি রামমাহ হ্যান্ডমাইকে বলেন, বিপ্লবের অংশ হিসেবে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় দখল করছি। লেবাননের ভারাক্রান্ত সব মানুষ দুর্নীতির বিচার চায়।

বিক্ষোভকারীদের আরেকটি দল লেবাননের অ্যাসোসিয়েশন ব্যাংকের প্রধান কার্যালয় দখলের চেষ্টা করে। বৈরুতের ভয়াবহ বিস্ফোরণের পর দেশটির সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। বিস্ফোরণের ওই ঘটনায় এ পর্যন্ত ১৬০ জন নিহতের পাশাপাশি ৬ হাজার আহত হয়েছেন।

সামি রামমাহ আরব দেশগুলোকে তাদের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা আরব লিগসহ সব মিত্র দেশকে আমাদের এই বিপ্লবকে লেবাননের সত্যিকারের প্রতিনিধি হিসেবে বিবেচনার আহ্বান জানাচ্ছি।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ