1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লিবিয়ায় অগ্নিদগ্ধ হয়ে ৩ বাংলাদেশির মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫ ৫:৫২ am

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অগ্নিদগ্ধ হয়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওই তিন বাংলাদেশি হলেন, গোলজার হোসেন, মোতালেব ও মো. নাজমুল।

মঙ্গলবার (২৪ জুন) লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, চলতি বছরের ১৯ জুন লিবিয়ার রাজধানী ত্রিপোলির জা’মা সাগা এলাকায় বাংলাদেশিদের একটি আবাসস্থলে রাতে গ্যাস স্টোভ বিস্ফোরিত হয়। ভয়াবহ এ দুর্ঘটনার সময় রুমে অবস্থানকারী চার বাংলাদেশি মারাত্মকভাবে দগ্ধ হলে তাদের দ্রুত দূতাবাসের সহযোগিতায় ত্রিপোলির বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরবর্তী দিন ২০ জুন দূতাবাসের মিনিস্টার (শ্রম) গাজী মো. আসাদুজ্জামান কবির গ্যাস স্টোভ বিস্ফোরণে অগ্নিদগ্ধ বাংলাদেশি নাগরিকদের ত্রিপোলির বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে পরিদর্শন করেন। পরিদর্শনকালে কর্তব্যরত ডাক্তার জানায় আহতদের তিনজনের শরীর ৯৫-১শ শতাংশ বার্ন হওয়ায় তাদের অবস্থা গুরুতর ও আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন বাংলাদেশির মৃত্যু হয়।

ত্রিপোলিতে গ্যাস স্টোভ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে বাংলাদেশিদের হতাহতের ঘটনায় দূতাবাস গভীরভাবে শোকাহত। দূতাবাস ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছে এবং কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

এখানে উল্লেখ্য যে, বিগত সময়েও বাংলাদেশিদের আবাসস্থলে এরূপ রান্নার গ্যাস স্টোভ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে অনেক প্রবাসী হতাহত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে লিবিয়ায় সব বাংলাদেশিকে বাজারে স্বল্প মূল্যের সহজলভ্য গ্যাস স্টোভ এড়িয়ে নিরাপদ গ্যাস সিলিন্ডার ব্যবহারের পরামর্শ দিয়েছে দূতাবাস।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ