1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লালমোহনে বিএনপির র‍্যালি আনন্দ মিছিল ও আলোচনা সভা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ ৭:০৩ pm

মাহবুব আলম, লালমোহন (ভোলা ) : জুলাই গন-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে লালমোহন উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টুর সভাপতিত্বে আনন্দ মিছিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি সাবেক রমাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নব- নির্বাচিত সেক্রেটারি সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, প্রেসক্লাব আহ্বায়ক ও বিএনপির উপজেলা নেতা সোহেল আজিজ শাহিন, সফিউল্লাহ হাওলাদার, যুবদলনেতা শাহিনুল ইসলাম কবির হাওলাদার। উপজেলা বিএনপির নব-নির্বাচিত সেক্রেটারি কামরুজ্জামান বাবুল পাটোয়ারীর উপস্থাপনায় প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে জাফর ইকবাল বলেন, লালমোহনে আওয়ামী লীগের কোনো লোক যদি আমার পাশে ও সেক্রেটারির পাশে এসে বসে তাহলে আপনারা সাহস করে কানে ধরে জুতাপেটা করে বের করে দিবেন। তিনি পাঁচ তারিখের আগের কর্মীদের খুঁজে বের করে মূল্যায়ন করার ঘোষণা দেন। বিশেষ অতিথির বক্তব্যে সেক্রেটারি বাবুল পঞ্চায়েত জামায়াতে ইসলামী ও সমমনা ইসলামী দলের নেতাদের অনুরোধ করে বলেন, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নিয়ে বাজারে উঠবেন না। আপনারা মিছিল করেন দল করেন সমস্যা নেই কিন্তু আওয়ামী লীগ পালবেননা। সংক্ষিপ্ত আয়োজনে হাজার হাজার নেতাকর্মী উৎসবে অংশগ্রহণ করেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ