1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

লালমোহনে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৮:৪৩ pm

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার একটি ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে ইউনিয়নের ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আমীর মাওলানা ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মুহাদ্দিস আব্দুল হক। ইউনিয়ন সেক্রেটারি মাস্টার এসহাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি হাসনাইন আল মুসা ও সেক্রেটারি আব্দুজ জাহের।

এছাড়াও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুজ্জামান হাওলাদার এবং গজারিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু তাহের।

অনুষ্ঠানে ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ